গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা, লুট স্বর্ণ-টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩০ এএম ২০২৬
ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা, লুট স্বর্ণ-টাকা
ছবি

নিহত সারা রোকসানা পিনু -ছবি সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে ঘরে ঢুকে এক নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম সারা রোকসানা পিনু। পরিবারের দাবি, হত্যার পর দুর্বৃত্তরা ঘরের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছে পরিবার।

নিহত সারা রোকসানা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যদের ভাষ্য, দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে গেস্ট রুমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে সারা রোকসানাকে হত্যা করে। পরে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

নিহতের ছেলে বলেন, “আমি বাসায় ছিলাম না। পরে এসে দেখি আমার আম্মুকে গেস্ট রুমে হত্যা করা হয়েছে। গ্রিল কেটে খুনি বাসায় ঢুকেছে। বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমার আম্মুর কাছে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে গেছে।” তিনি বলেন, স্বর্ণালংকারের জন্যই দুর্বৃত্তরা বাসায় ঢুকেছিল বলে তাদের ধারণা। তবে ঘরের কিছু জিনিসপত্র ও প্যাকেট এখনো পড়ে রয়েছে। পুলিশ আলামত সংগ্রহ ও তদন্ত শেষ করার পর সেগুলো দেখা হবে।

পুলিশ জানায়, ঘটনার সময় সারা রোকসানা বাসায় একাই ছিলেন। তার স্বামী প্রতিদিনের মতো অফিসে ছিলেন এবং মেয়েকে স্কুলে দিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, বিকেল ৩টার পর গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে। একই সঙ্গে ঘরের বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, সাধারণত স্কুল ছুটির পর সারা রোকসানা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেন। কিন্তু ঘটনার দিন তিনি স্কুলে না যাওয়ায় মেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই বাসায় ফিরে আসে। পরে বাসার পরিস্থিতি দেখে সে আবার স্কুলে গিয়ে শিক্ষককে বিষয়টি জানায়। এরপর শিক্ষক তার বাবাকে খবর দেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের স্বামী ও ছোট মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/০১/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুট...

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা
২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে ফুটপাত থেকে তুলে নিয়ে দুই সন্তানের সামনে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে পান...

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক
১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে দিবালোকে কুপিয়ে ও গুলি ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে