গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রওশন আরা হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২১ এএম ২০২৬
রওশন আরা হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন
ছবি

ছবি সংগৃহীত

মোঃ নুর জামাল হক, রংপুর ব্যুরো: রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়নের জানকী ধাপেরহাট এলাকায় মোছাঃ রওশন আরা বেগম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৫ আগস্ট) এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা রওশন আরা বেগম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনা এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত মোঃ সবুজ মিয়া ওরফে দাড়িয়া সবুজ এবং মোছাঃ আজমিরা বেগমসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, রওশন আরা বেগম হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনায় কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে স্থানীয় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে।

এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে চট্টগ্রা...

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে মোহাম্মদ হৃদয় (১৬-১৭) নামে এক সবজি বিক্রেতা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা...

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯১
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯১

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে