গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা
ছবি

ছবি সংগৃহীত

মোড়কে উল্লেখ করা ওজনের তুলনায় কম পণ্য দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২ আগস্ট) বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী হাকিম লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির উৎপাদিত বিভিন্ন ধরনের বিস্কুটের প্যাকেটের ওজন পরীক্ষা করা হয়।

অভিযানে দেখা যায়, কয়েকটি প্যাকেটে প্রকৃত ওজন মোড়কে উল্লেখ করা ওজনের চেয়ে কম রয়েছে। একই সঙ্গে কিছু পণ্যের প্যাকেটের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে বলে জানায় বিএসটিআই।

প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে পণ্যের সঠিক ওজন নিশ্চিত করে বাজারজাত করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা
২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে ফুটপাত থেকে তুলে নিয়ে দুই সন্তানের সামনে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে পান...

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক
১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে দিবালোকে কুপিয়ে ও গুলি ক...

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই