গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার নেতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার নেতা
ছবি

রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান (ওপরে বাঁ থেকে ), ফরহাদ হালিম (ডোনার), মো. ইসমাইল জবিউল্লাহ (নিচে বাঁ থেকে) -ছবি কোলাজ

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ওরফে ডোনার এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন ফরহাদ হালিম। মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। দলটি বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য যুক্ত করেছে। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ১৯ সদস্যের। নতুন চারজনকে যুক্ত করার আগে কমিটিতে ১৩ জন সদস্য ছিলেন। তাঁরা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার পর তিনি গত বৃহস্পতিবার দলের পদ ছেড়ে দিয়েছেন। ফলে নতুন চার সদস্য যুক্ত হওয়ার পর বর্তমানে জাতীয় স্থায়ী কমিটিতে সক্রিয় সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জন।

নতুন চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে দীর্ঘদিনের শূন্যতা পূরণের পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামোকে আরো সক্রিয় ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল
১৫ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন...

১৫ আগস্ট খাবার বিতরণ, ঢাবিতে দুই কর্মী আটক
১৫ আগস্ট ২০২৬

১৫ আগস্ট খাবার বিতরণ, ঢাবিতে দুই কর্মী আটক

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধঘোষিত ছাত্র...

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের
১৪ আগস্ট ২০২৬

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জ...

বিদায়বেলায় ছাত্রদলের দুই শীর্ষ নেতার স্মৃতিচারণায় ‘মব’
১৪ আগস্ট ২০২৬

বিদায়বেলায় ছাত্রদলের দুই শীর্ষ নেতার স্মৃতিচারণায় ‘মব’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে