গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

তিন পরীক্ষায় জেমিনিকে পেছনে চ্যাটজিপিটির এগিয়ে থাকার প্রমাণ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:২৫ এএম ২০২৬
তিন পরীক্ষায় জেমিনিকে পেছনে চ্যাটজিপিটির এগিয়ে থাকার প্রমাণ
ছবি

সফটওয়্যারের বাগ বা ত্রুটি সংশোধন ও অন্যান্য সমস্যার সমাধান করা বর্তমান বিভিন্ন এআই সিস্টেমের জন্য জরুরি সক্ষমতা -ছবি রয়টার্স

বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতায় কোন মডেল কতটা এগিয়ে-তা বোঝা সহজ নয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে ওপেনএআই ও গুগলের মতো বড় প্রতিষ্ঠানের তৈরি মডেলগুলোর পারফরম্যান্স দ্রুত বদলে যাচ্ছে। ফলে নির্দিষ্ট প্রম্পট দিয়ে সরাসরি তুলনা করাকে গবেষকরা যথাযথ পদ্ধতি হিসেবে দেখছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যাচাইয়ের জন্য এখন বিভিন্ন মানদণ্ড বা বেঞ্চমার্ক ব্যবহার করা হয়, যেখানে সামগ্রিক বিচার-বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা পরিমাপ করা হয়। এমন তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় চ্যাটজিপিটি তুলনামূলকভাবে জেমিনির চেয়ে ভালো ফল করেছে।

প্রথমটি হলো অত্যন্ত কঠিন ও ‘গুগল-প্রুফ’ প্রশ্নভিত্তিক পরীক্ষা, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের উচ্চতর পর্যায়ের জ্ঞান যাচাই করা হয়। এই পরীক্ষায় চ্যাটজিপিটি সামান্য ব্যবধানে এগিয়ে থাকে-এর স্কোর ৯২ দশমিক চার শতাংশ, যেখানে জেমিনির স্কোর ৯১ দশমিক নয় শতাংশ।

দ্বিতীয় পরীক্ষাটি বাস্তব জগতের সফটওয়্যার ত্রুটি বা কোডিং সমস্যা সমাধান নিয়ে, যেখানে এআইকে অপরিচিত কোড বিশ্লেষণ করে কার্যকর সমাধান দিতে হয়। এখানে চ্যাটজিপিটি প্রায় ২৪ শতাংশ সমস্যা সমাধান করতে সক্ষম হয়, আর জেমিনাই পারে ১৮ শতাংশ।

তৃতীয়টি হলো জটিল ধাঁধা বা যুক্তিভিত্তিক সমস্যা সমাধানের পরীক্ষা, যেখানে নতুন পরিস্থিতিতে এআইয়ের সাধারণ বুদ্ধিমত্তা যাচাই করা হয়। এই পরীক্ষায় চ্যাটজিপিটি-র স্কোর ৫৪ দশমিক দুই শতাংশ, যা জেমিনাইয়ের বিভিন্ন সংস্করণের তুলনায় কিছুটা বেশি।

বিশেষজ্ঞদের মতে, এসব পরীক্ষায় চ্যাটজিপিটির এগিয়ে থাকা ইঙ্গিত দেয় যে জটিল যুক্তি, বাস্তব কোডিং সমস্যা এবং নতুন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি বর্তমানে তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে একই সঙ্গে তারা বলছেন, এই ব্যবধান দ্রুত পরিবর্তনশীল এবং ভবিষ্যতে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
সানা/আপ্র/৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে
০৪ অক্টোবর ২০২৬

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে

এক সময় মানুষ বলত, চোখে দেখা জিনিসই আসল বিশ্বাস। ছবিকে ধরা হতো ঘটনার সাক্ষী হিসেবে, কণ্ঠস্বরকে ব্যক্ত...

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান
০৪ অক্টোবর ২০২৬

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক বাংলাদ...

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ
০৪ অক্টোবর ২০২৬

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ এবার প্রথমবারের মতো মহাকাশে পাঠিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের ক...

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু
০৪ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু

রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সৃষ্ট জনসংখ্যা সংকটের মধ্যে সিঙ্গাপুর সরকার দেশটির সরকারি চাকরিজীবী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে