গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

বিনোদনে বিনিয়োগ ও কনটেন্ট বাড়াচ্ছে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১১:০৯ এএম ২০২৬
বিনোদনে বিনিয়োগ ও কনটেন্ট বাড়াচ্ছে অ্যাপল
ছবি

অ্যাপলের মিডিয়া ও বিনোদন বিভাগের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নির্বাহী এডি কিউ

স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সিনেমা হল-উভয় মাধ্যমের জন্য আরো বেশি এবং উন্নতমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা নিয়েছে অ্যাপল। অস্কার ও এমি পুরস্কারজয়ী কনটেন্টের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বিনোদন খাতে বিনিয়োগ ও কনটেন্টের পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফ্রান্সে আয়োজিত ‘কান লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি’-তে ‘২০২৬ এন্টারটেইনমেন্ট পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা গ্রহণের সময় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান অ্যাপলের মিডিয়া ও বিনোদন বিভাগের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নির্বাহী এডি কিউ।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ‘অ্যাপল টিভি প্লাস’ স্ট্রিমিং সেবার মাধ্যমে নিজস্ব মৌলিক টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্র প্রদর্শন শুরু করে। এরপর অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারজয়ী ‘কোডা’, বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া ‘এফওয়ান’ এবং এমি পুরস্কারজয়ী ‘দ্য স্টুডিও’ ও ‘টেড ল্যাসো’র মাধ্যমে বিনোদন অঙ্গনে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

এডি কিউ বলেন, অ্যাপলের হবু প্রধান নির্বাহী জন টার্নাস প্রতিষ্ঠানের কনটেন্টের একজন বড় সমর্থক। বিনোদন খাতে অ্যাপলের বর্তমান প্রতিশ্রুতি ও বিনিয়োগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, “আমরা প্রতিদিন আরো ভালো হতে এবং আরো বেশি কাজ করতে চাই। এখন এটাই আমাদের লক্ষ্য। আমি নিশ্চিত, জনও এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন।”

কিউ জানান, ব্লকবাস্টার চলচ্চিত্র ‘এফওয়ান’-এর পরবর্তী পর্বের চিত্রনাট্য নিয়ে এরই মধ্যে লেখকরা কাজ শুরু করেছেন। ব্র্যাড পিট অভিনীত ফর্মুলা ওয়ান রেসিংভিত্তিক এ চলচ্চিত্রটি বিশ্বজুড়ে বক্স অফিস থেকে ৬৩ কোটি ৪০ লাখ ডলারের বেশি আয় করেছে।

তিনি আরো বলেন, অ্যাপল তাদের স্ট্রিমিং সেবা এবং সিনেমা হল-উভয় মাধ্যমের জন্যই নতুন চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখবে। গত বছর প্রতিষ্ঠানটি তাদের স্ট্রিমিং সেবার নাম থেকে ‘প্লাস’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘অ্যাপল টিভি’ নাম ব্যবহার শুরু করেছে।

এডি কিউর ভাষায়, “আমরা যে চলচ্চিত্রগুলো নির্মাণ করছি, তার কিছু সরাসরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে আমরা এমন চলচ্চিত্রও তৈরি করছি, যেগুলো বড় পর্দায় প্রদর্শনের জন্য উপযুক্ত। তাই সিনেমা হলের জন্য নির্মাণও আমরা চালিয়ে যাব।”

তিনি বলেন, “আমার বিশ্বাস, দুটি মাধ্যম একে অপরের পরিপূরক। ‘এফওয়ান’ সিনেমা হলে মুক্তি দেওয়ায় আমাদের কোনো ক্ষতি হয়নি। দর্শক যেমন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি উপভোগ করেছেন, তেমনি পরে অ্যাপল টিভিতে মুক্তির পরও সেটি সমানভাবে গ্রহণ করেছেন।”
সানা/ডিসি/আপ্র/২৯/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নথি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে যুক্তরাষ্ট্র
৩০ সেপ্টেম্বর ২০২৬

নথি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

তথ্যের অধিকার আইনের বিভিন্ন আবেদনের নথিপত্র সম্পাদনার ক্লান্তিকর কাজ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহ...

১১৬ ডুবো ড্রোন একসঙ্গে চালিয়ে চীনের বিশ্ব রেকর্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

১১৬ ডুবো ড্রোন একসঙ্গে চালিয়ে চীনের বিশ্ব রেকর্ড

একটি সুইমিং পুলে পরীক্ষামূলকভাবে একসঙ্গে ১১৬টি ছোট ড্রোন সফলভাবে পরিচালনা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড...

কৃত্রিম বুদ্ধিমত্তায় চেহারা ভাড়া দিয়ে আয় তার
২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তায় চেহারা ভাড়া দিয়ে আয় তার

অভিনয় জানেন কি না, শুটিংয়ে যেতে হবে কি না-এসব এখন আর বড় বিষয় নয়। শুধু আপনার চেহারাটিই যদি কারও পছন্দ...

এআইয়ের লাগাম টানতে কঠোর নজরদারি চান বিল গেটস
২৮ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের লাগাম টানতে কঠোর নজরদারি চান বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত বিকাশ মানবজাতির জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে