গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

ঘরের কাজের জন্য হিউম্যানয়েড রোবট তৈরি করছে মেটা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৯ এএম ২০২৬
ঘরের কাজের জন্য হিউম্যানয়েড রোবট তৈরি করছে মেটা
ছবি

রোবটের বাহ্যিক অংশে একটি ডিসপ্লে রয়েছে, যা মানুষের মুখের বিভিন্ন অনুভূতি বা এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে পারে -ছবি রয়টার্স

প্রযুক্তি খাতে রোবোটিক্সের পরিধি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাসাবাড়ির দৈনন্দিন কাজের উপযোগী একটি মানবাকৃতির রোবটের প্রোটোটাইপ তৈরি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা। ‘ম্যাক্স’ কোডনামের এই রোবটটি চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ফুরিয়ে’-এর সহযোগিতায় মাত্র তিন মাসে তৈরি করা হয়েছে।

মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির ওজন প্রায় ৪৭ কেজি এবং উচ্চতা আনুমানিক দেড় মিটার বা পাঁচ ফুট। এর বাহ্যিক অংশে রয়েছে একটি ডিসপ্লে, যার মাধ্যমে মানুষের মুখের বিভিন্ন অভিব্যক্তি ফুটিয়ে তোলা সম্ভব। এ ছাড়া এতে সংযুক্ত স্পিকার এবং ছোটখাটো জিনিসপত্র ধরে তোলার উপযোগী বিশেষভাবে তৈরি হাত রয়েছে।

রোবটটির পরিচালনা ও শক্তি সরবরাহের জন্য মেটা ব্যবহার করেছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি বিশেষায়িত ‘জেটসন থর’ চিপ। তবে প্রোটোটাইপটির বাণিজ্যিক সংস্করণ কবে নাগাদ সাধারণ গ্রাহকদের জন্য বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি।

এদিকে, গত সেপ্টেম্বরের শুরু থেকেই ‘ম্যাক্স ২’ কোডনামে দ্বিতীয় একটি প্রোটোটাইপ তৈরির কাজ শুরু করেছে মেটা। নতুন সংস্করণে রোবটের হাত ও শরীরের মধ্যবর্তী অংশের নকশায় পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি সিঁড়ি দিয়ে ওঠানামার সক্ষমতা বাড়াতে এতে প্রজেক্টর ও অতিরিক্ত সেন্সর যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাসাবাড়ির দৈনন্দিন কাজ সম্পন্ন করতে সক্ষম রোবট তৈরির লক্ষ্যে মেটা আলাদা একটি হার্ডওয়্যার উন্নয়ন দল গঠন করেছে। গত বছর মার্কিন বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে প্রথম এ তথ্য প্রকাশিত হয়।

এরপর থেকে মানবাকৃতির রোবট তৈরির ক্ষেত্রে মেটার তৎপরতা আরো জোরদার হয়েছে। চলতি বছরের শুরুতে রোবটের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে বিশেষায়িত একটি নতুন উদ্যোগও অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি।
সানা/ডিসি/আপ্র/০৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মহাকাশে গুগলের এআই চালু, লিখেছে তিন লাইনের কবিতা
০৩ নভেম্বর ২০২৬

মহাকাশে গুগলের এআই চালু, লিখেছে তিন লাইনের কবিতা

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার সক্ষমতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে মার্কিন...

দেড়শ বছরে কমেছে মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা
০২ নভেম্বর ২০২৬

দেড়শ বছরে কমেছে মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা

দেড়শ বছর আগের তুলনায় আধুনিক মানুষের দেহের গড় তাপমাত্রা কমেছে প্রায় শূন্য দশমিক ৫৯ ডিগ্রি সেলসিয়াস। গ...

পাঁচ হাজার টনের স্টারশিপ, কতটা শক্তিশালী এই রকেট?
০১ নভেম্বর ২০২৬

পাঁচ হাজার টনের স্টারশিপ, কতটা শক্তিশালী এই রকেট?

পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ হাইপেরিয়ন কিংবা যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির উচ্চতাকেও ছাড়িয়ে গেছে স...

চীনের ১৩ ফুট উচ্চতার রোবট, তুলতে পারে ৫০০ কেজি ভার
২৮ অক্টোবর ২০২৬

চীনের ১৩ ফুট উচ্চতার রোবট, তুলতে পারে ৫০০ কেজি ভার

আস্ত গরু কিংবা ছোট গাড়ির ওজনের সমান ভার বহন করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত বিশাল এক মানবসদৃশ রো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই