গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৮ এএম ২০২৬
প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা
ছবি

ছবি সংগৃহীত

নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হলেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। পারসার অভিযোগ, কখনও কখনও শুটিংয়ের আগমুহূর্তে অভিনয়শিল্পীকে বাদ দেন প্রযোজকেরা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শিল্পীরা। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই অভিযোগ তোলেন তিনি। প্রযোজকের পাশাপাশি নির্মাদের নিয়েও মুখ খুলেছেন পারসা। পোস্টে তিনি জানান, আমাদের আশে পাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। 

 

কে কেমন অভিনয় করলো, কার উচ্চারণে ভুল, কোথায় পরিচালনায় ঘাটতি, লেখক আসলে কী বলতে চেয়েছেন—সবকিছু নিয়েই আলোচনা হয়। পারসা বলেন, ‘ভাবুন তো, আমাদের দেশে এমন হলে কত নাটকের দুর্বলতা সামনে চলে আসতো।’


তার ভাষ্য, ‘আমাদের এখানে অনেক সময় অভিনেতার ভুল উচ্চারণ বা অভিনয়ের ঘাটতিও শুধরে দেওয়া হয় না। অথচ ভালো নাটকের জন্য সঠিক কাস্টিং, চরিত্র বোঝা আর পরিচালকের স্পষ্ট ভাবনা জরুরি।’ 

প্রযোজক ও পরিচালকদের নিয়ে অভিনেত্রী বলেন, ‘লেখক একজনকে ভেবে চরিত্র লিখবেন, পরিচালক চাইবেন অন্য কাউকে, আর প্রযোজক নিজের পছন্দে নেবেন আরেকজনকে। এভাবে ভালো ফিল্মমেকিং হয় না। 

 

এমন কী ইনারা শেষ মুহূর্তেও কাস্ট পাল্টে ফেলে, নায়ক বা প্রোডিউসার এর চাপ এ পড়ে।’


চরিত্রের জন্য সঠিক মানুষটি প্রয়োজন এবং অভিনেতার সেই চরিত্রকে বুঝে পর্দায় জীবন্ত করে তোলাই আসল কাজ বলে পোস্টে জানান নায়িকা। সর্বশেষ পারসা বলেন, ‘যতদিন না আমরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজটার কথা ভাববো, ততদিন আমাদের অনেক ভালো গল্প এভাবেই নষ্ট হয়ে যাবে।’

ডিসি/আপ্র/০৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার
০৩ নভেম্বর ২০২৬

নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার

নব্বই দশকের জনপ্রিয় তিন খলনায়ক রাজীব, ডিপজল ও মিশা সওদাগর। তবে তিনজনের একজন রাজীব প্রয়াত হয়েছেন দুই...

সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
০৩ নভেম্বর ২০২৬

সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের

বলিউডে নিজের অভিনয়গুণের পাশাপাশি গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও দর্শকের নজর কেড়েছেন কৃতি স্যানন। সম্প্রত...

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি
০৩ নভেম্বর ২০২৬

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনের গল্প অনেক সময়ই থাকে আড়ালে। বিশেষ করে প্...

‘৫ আগস্টের আগে কোথায় ছিলেন’, জবাব দিলেন মেঘনা আলম
০৩ নভেম্বর ২০২৬

‘৫ আগস্টের আগে কোথায় ছিলেন’, জবাব দিলেন মেঘনা আলম

‘৫ আগস্টের আগে মেঘনা আলম রাজনীতিতে কোথায় ছিলেন?’—এমন প্রশ্নের জবাব দিয়েছেন মডেল ও আলোচিত ব্যক্তিত্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই