গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

কয়েকদিনের মধ্যেই নতুন চুক্তির আশায় কেইন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
কয়েকদিনের মধ্যেই নতুন চুক্তির আশায় কেইন
ছবি

ছবি সংগৃহীত

বায়ার্ন মিউনিখের সঙ্গে হ্যারি কেইনের চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে ‘নিশ্চিতভাবেই’ ক্লাবটিতে তার পথচলা আরও দীর্ঘ হতে যাচ্ছে। নতুন চুক্তির সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার আভাস দিয়েছেন ইংলিশ তারকা। আগামী কয়েকদিনের মধ্যে জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে তার নতুন চুক্তির ঘোষণা আসবে, জানালেন কেইন। 

টটেনহ্যাম হটস্পার থেকে চার বছরের চুক্তিতে ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্নে যোগ দেন কেইন, যা শেষ হবে চলতি মৌসুম শেষে।


বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে গোলের পর গোল করে চলেছেন কেইন। গত মৌসুমে পারফরম্যান্সের উন্নতি করে নিজেকে নতুন উচ্চতায় তোলেন তিনি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে করেন ৭৩টি গোল। দলটির হয়ে বুন্ডেসলিগাসহ জিতেন দুটি শিরোপা, আর গত বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় হওয়ার পথে নেতৃত্ব দেন তিনি। 

 

মৌসুমের দুর্দান্ত ওই পারফরম্যান্সের জন্য গত সপ্তাহে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র জয় করেন কেইন। দারুণ এই প্রাপ্তির আনন্দের মাঝে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগের দিন ক্লাবের সঙ্গে নতুন চুক্তির আগাম খবর দিলেন তিনি। “আমি বলব, আর কয়েকদিনের ব্যাপার। 

এই সপ্তাহান্তে এবং আজ ভালো আলোচনা হয়েছে। “আমি জানি, (নতুন চুক্তির) খুব কাছাকাছি আছি- এই কথা আমি বারবার বলছি, কিন্তু এখন আমরা সত্যিই খুব কাছাকাছি আছি।” আলোচনায় মূল বিষয়গুলোর সমাধান হয়ে গেছে, এখন ছোটখাটো কিছু ব্যাপারে সমঝোতায় পৌছানো বাকি বলে জানালেন কেইন। 

 

“অনেক বড় বড় বিষয়ে (দুই পক্ষ) একমত হয়েছে, আমরা তাতে খুশি। তবে সব চুক্তিতেই ছোটখাটো অনেককিছু থাকে, আইনজীবিরা বসে সেগুলোর সমাধান করবে। “তাই আমি বলতে পারি, চুক্তি চূড়ান্ত হতে এখন আর সপ্তাহ নয়, কয়েক দিন বাকি।”

ডিসি/আপ্র/০৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দলে সাব্বির
০৩ নভেম্বর ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দলে সাব্বির

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দল ঘোষণা করে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল
০৩ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

গত মাসেই বয়স ৩৮ পেরিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। যদিও ফিট আছেন এখনও এবং টিম ম্যানেজমেন্টের দিক থেকে চাপ...

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদোর ছেলে
০৩ নভেম্বর ২০২৬

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদোর ছেলে

বাবা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। সেই ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে একটু একটু করে এগিয়ে চলেছেন তা...

দুধ-দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, জানালেন সাবেক শেফ
০৩ নভেম্বর ২০২৬

দুধ-দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, জানালেন সাবেক শেফ

৪১ বছর বয়সেও মাঠে অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই