গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৮ এএম ২০২৬
সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে নিজের অভিনয়গুণের পাশাপাশি গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও দর্শকের নজর কেড়েছেন কৃতি স্যানন। সম্প্রতি ‘ককটেল ২’-এ তার বিকিনি লুক প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। 

 

এর আগে কোনো ছবিতে তাকে এমন অবতারে দেখা না যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এত দিন কেন এ ধরনের দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী? এবার সেই কৌতূহলের জবাব দিয়েছেন কৃতি। 

সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, অভিনয় এবং পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে ‘ককটেল ২’-এর বিকিনি দৃশ্য প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।


কৃতি জানান, এত দিন কোনো সিনেমায় বিকিনি পরার দৃশ্য না থাকার পেছনে বিশেষ কোনো আপত্তি বা বাধা ছিল না। বরং গল্প ও চরিত্রের সঙ্গে দৃশ্যটি কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিই তার কাছে বিবেচ্য। 

 

কেবল সাহসী কিংবা গ্ল্যামারাসভাবে পর্দায় হাজির হওয়ার উদ্দেশ্যে কোনো দৃশ্যে অভিনয় করতে চান না কৃতি। তার কাছে চরিত্রের প্রয়োজনীয়তা এবং গল্পের স্বাভাবিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অভিনেত্রীর মতে, পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন অভিনয়শিল্পীর নিজের পছন্দ ও স্বচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া উচিত। 

শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত ‘ককটেল ২’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ছবিতে কৃতির নতুন লুক দর্শকের মধ্যে আলোচনার জন্ম দেয়। 

 

এমন অবতারে হাজির হওয়ার জন্য কোনো ধরনের চাপ অনুভব করেছিলেন কি না, এমন প্রশ্নেরও মুখোমুখি হন অভিনেত্রী। তার বক্তব্য, পর্দায় নিজের উপস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন অভিনেত্রীর নিজেরই থাকা উচিত।

ডিসি/আপ্র/০৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার
০৩ নভেম্বর ২০২৬

নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার

নব্বই দশকের জনপ্রিয় তিন খলনায়ক রাজীব, ডিপজল ও মিশা সওদাগর। তবে তিনজনের একজন রাজীব প্রয়াত হয়েছেন দুই...

প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা
০৩ নভেম্বর ২০২৬

প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা

নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হলেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। পারসার অভিযোগ, কখন...

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি
০৩ নভেম্বর ২০২৬

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনের গল্প অনেক সময়ই থাকে আড়ালে। বিশেষ করে প্...

‘৫ আগস্টের আগে কোথায় ছিলেন’, জবাব দিলেন মেঘনা আলম
০৩ নভেম্বর ২০২৬

‘৫ আগস্টের আগে কোথায় ছিলেন’, জবাব দিলেন মেঘনা আলম

‘৫ আগস্টের আগে মেঘনা আলম রাজনীতিতে কোথায় ছিলেন?’—এমন প্রশ্নের জবাব দিয়েছেন মডেল ও আলোচিত ব্যক্তিত্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই