গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

নির্বাচনে হারলে সব বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
নির্বাচনে হারলে সব বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প
ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের উত্থাপিত সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন এবং তাদের আনা আইনপ্রস্তাব আটকে দেবেন।

গত সোমবার (২ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো করব। কিন্তু যদি জিততে না পারি, তাহলে সবকিছুতেই ভেটো দেব। একের পর এক ভেটো দিতে থাকব।’ তবে পরে তিনি ইঙ্গিত দেন, একটা পর্যায়ে গিয়ে হয়তো সমঝোতার পথেও হাঁটবেন।

নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প: মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও জনমত জরিপগুলোতে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসব জরিপকে ‘কারসাজিপূর্ণ’ আখ্যা দিয়ে তাঁর অভিযোগ, জরিপ পরিচালনাকারীরা প্রকৃত ভোটারদের মতামত নিচ্ছেন না। নিজের নির্বাচনী সমাবেশে মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবেও তুলে ধরেছেন তিনি।

ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তাঁর ভাষায়, তখন দেশ ‘শেষ হয়ে যাবে’।

সুপ্রিম কোর্টের আসন বাড়ানোর অভিযোগ: সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও অভিযোগ করেন ট্রাম্প। তাঁর দাবি, দলটি সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ করতে চায়। এ ছাড়া সিনেটে বিল পাসের ক্ষেত্রে ফিলিবাস্টার প্রথা বাতিল এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত অধিকার সীমিত করার পরিকল্পনাও রয়েছে তাদের। তবে এসব অভিযোগের বিষয়ে ডেমোক্র্যাটদের কোনো বক্তব্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

পরিবার ও ঘনিষ্ঠদের ক্ষমার ইঙ্গিত: সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তাঁর পরিবারের সদস্য, হোয়াইট হাউসের কর্মকর্তা কিংবা ধনকুবের ইলন মাস্ক কংগ্রেসের তদন্ত বা সমন পাওয়ার মুখে পড়লে তিনি তাঁদের সুরক্ষা দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তাঁদের ক্ষমা করতেও দ্বিধা করবেন না।

এ প্রসঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওই ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৫০০ জনকে ক্ষমা করেছিলেন ট্রাম্প। সূত্র: আনাদোলু এজেন্সি
সানা/ডিসি/আপ্র/০৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর
০৩ নভেম্বর ২০২৬

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর

ইসরায়েলের জাতীয় নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ভোট কারচুপি, ঘুষ ও বিদেশি অর্থায়নের...

যে মোরগের লেজের পালক লম্বা হয় ৫০ ফুট
০৩ নভেম্বর ২০২৬

যে মোরগের লেজের পালক লম্বা হয় ৫০ ফুট

পৃথিবীতে নানা প্রজাতির পাখি থাকলেও জাপানের ওনাগাদোরি মোরগ-মুরগি একেবারেই ব্যতিক্রম। বিরল এই প্রজাতির...

মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু যুক্তরাষ্ট্রে, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই
০৩ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু যুক্তরাষ্ট্রে, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...

বাইন্যান্সে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার
০৩ নভেম্বর ২০২৬

বাইন্যান্সে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই