গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

এমবাপের জোড়া গোলে দুর্দান্ত রূপে শেষ ষোলোয় ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
এমবাপের জোড়া গোলে দুর্দান্ত রূপে শেষ ষোলোয় ফ্রান্স
ছবি

গোল করে ছুটছেন উল্লসিত কিলিয়ান এমবাপে -ছবি রয়টার্স

কিলিয়ান এমবাপের জোড়া গোল, মাইকেল ওলিসের দুই গোলে অবদান এবং শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবলে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত শেষ বত্রিশের লড়াইয়ে দিদিয়ে দেশোঁর দল এমন আধিপত্য দেখিয়েছে, যাতে এক সময় সুইডেন কার্যত অসহায় হয়ে পড়ে।

এমবাপের জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন ব্র্যাডলি বার্কোলা। তবে গোল না করেও ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ওলিসে। দুটি গোলের যোগান দেওয়ার পাশাপাশি তার একটি দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক এবং এমবাপের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে সুইডেনের গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুম একের পর এক দুর্দান্ত সেভ না করলে ব্যবধান আরও বড় হতে পারত।

ম্যাচের শুরুতেই আলেকসান্দার ইসাক একটি সুযোগ পেলেও এরপর আক্রমণের লাগাম পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ফ্রান্স। ৬১ শতাংশ বলের দখল রেখে গোলের উদ্দেশে ২৫টি শট নেয় তারা, যার ১২টি ছিল লক্ষ্যে। বিপরীতে সুইডেনের ৮টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি।

২১তম মিনিটে ওলিসের পাস থেকে এমবাপে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ৩২তম মিনিটে জুল কুন্দের কাটব্যাক থেকে এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। পাঁচ মিনিট পর ওলিসের অসাধারণ বাইসাইকেল কিকও পোস্টে আঘাত হানে।

তবে বিরতির ঠিক আগে গোলের দেখা পায় ফ্রান্স। প্রথমার্ধের যোগ করা সময়ে ওলিসে ও উসমান দেম্বেলের পাস ধরে বক্সে প্রতিপক্ষকে কাটিয়ে বাঁকানো জোরালো শটে জাল কাঁপান এমবাপে। গোল করার পর তিনি ছুটে গিয়ে কোচ দিদিয়ে দেশোঁকে জড়িয়ে ধরে উদযাপন করেন। মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশে ফেরায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে ছিলেন না ফ্রান্সের এই কোচ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ৫৩তম মিনিটে ওলিসের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোল করেন বার্কোলা। এরপরও একের পর এক আক্রমণে সুইডেনের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে ফরাসিরা।

৭৪তম মিনিটে আবারও ওলিসের পাস থেকে বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এমবাপে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে এমবাপে ও ওলিসেকে একসঙ্গে তুলে নেন দেশোঁ। শেষ দিকে সুইডেন দুটি শট লক্ষ্যে রাখলেও গোলরক্ষক মাইক মিয়াঁকে পরাস্ত করতে পারেনি।

এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে অন্তত তিনটি করে গোল করার অনন্য কীর্তি গড়েছে ফ্রান্স।

ব্যক্তিগত অর্জনের খাতায়ও নতুন মাইলফলক ছুঁয়েছেন এমবাপে। বিশ্বকাপের নকআউট পর্বে ১০ গোল করে তিনি ব্রাজিলের লেওনিদাস ও রোনালদোকে ছাড়িয়ে গেছেন। একই সঙ্গে বিশ্বকাপে মোট ১৮ গোল নিয়ে তিনি এখন এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার ওপরে আছেন শুধু লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯। চলতি আসরে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন ফরাসি অধিনায়ক।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
সানা/আপ্র/১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র
০৩ অক্টোবর ২০২৬

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র

জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে শুরুর বিবর্ণতা ঝেড়ে চমৎকার খেলল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে...

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের
০৩ অক্টোবর ২০২৬

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের বোলি...

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
০৩ অক্টোবর ২০২৬

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

জুভেন্টাসে ইতালিয়ান খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে চান ক্লাবটির প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালি। সেই প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে