গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৭ জুন ২০২৬

মেনু

বিশ্বরেকর্ড গড়লো বোস্টনের পিয়ার্স পার্কের বিশাল ফুটবল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
বিশ্বরেকর্ড গড়লো বোস্টনের পিয়ার্স পার্কের বিশাল ফুটবল
ছবি

বোস্টনের পিয়ার্স পার্ক ২-তে ২ হাজার ২০০ পাউন্ডের বেশি ওজনের ফুটবল -ছবি রয়টার্স

ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল উন্মাদনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল; যা গিনেস বিশ্বরেকর্ডে স্থান পেয়েছে।

ম্যাসাচুসেটস পোর্ট অথরিটির উদ্যোগে তৈরি এই বিশাল ফুটবলের ব্যাস ৪৭ দশমিক ৯ ফুট এবং ওজন ২ হাজার ২০০ পাউন্ডেরও বেশি। এটি স্থাপন করা হয়েছে ইস্ট বোস্টনের পিয়ার্স পার্ক-২ এলাকায়।

ওহাইওভিত্তিক ব্রিটেন ইনকরপোরেটেড ও ক্রিয়েটিভ ইনফ্ল্যাটেবলস নামের দুটি প্রতিষ্ঠান এটি নির্মাণ করে। চলমান বিশ্বকাপ আয়োজনকারী তিন দেশের একটি যুক্তরাষ্ট্রে এই ব্যতিক্রমী স্থাপনাটি উৎসবের আবহ তৈরি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফুটবলটি ১৮ জুন পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে এবং পরে এর উপকরণ পুনর্ব্যবহার করা হবে।

বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই বিশাল ফুটবল বিশ্বকাপ উদ্যাপনের প্রতীক হিসেবে কাজ করছে এবং দর্শনার্থীদের স্বাগত জানাতে বোস্টনের প্রস্তুতির অংশ হিসেবে এটি শহরবাসীর মধ্যে গর্ব ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এর আগে সবচেয়ে বড় ফুটবলের রেকর্ড ছিল কাতারের দোহায়, যেখানে ২০১৩ সালে ৩৯ দশমিক ৯৮ ফুট ব্যাসের একটি ফুটবল স্থাপন করা হয়েছিল।

বোস্টনের মেয়র মিশেল উ বলেন, বিশ্বকাপ আয়োজনের গর্ব এবং নতুন বিশ্বরেকর্ড অর্জনের মাধ্যমে শহরটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরো দৃঢ় করছে। তিনি এ উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্কালোনির আস্থায় মেসির হ্যাটট্রিক জবাব
১৭ জুন ২০২৬

স্কালোনির আস্থায় মেসির হ্যাটট্রিক জবাব

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের আগে বলেছিলেন, লিওনেল মেসি এখনো দলের জন্য “অপরিহার্য...

একই দিনে জ্বলে উঠলো বিশ্বকাপের তিন তারা
১৭ জুন ২০২৬

একই দিনে জ্বলে উঠলো বিশ্বকাপের তিন তারা

বিশ্বকাপের মঞ্চে একদিনে যদি তিনটি আলাদা গল্প লেখা হয়, তবে সেটি শুধু ফুটবল নয়-একটি বিশ্বব্যাপী উৎসব।...

‘মেসি সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়’
১৭ জুন ২০২৬

‘মেসি সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়’

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পারফরম্যান্সের সামনে দাঁড়িয়ে প্রশংসা না করে পারেননি আলজেরিয়ার ডিফে...

বাংলাদেশ গুটিয়ে গেল ১৩১ রানেই!
১৭ জুন ২০২৬

বাংলাদেশ গুটিয়ে গেল ১৩১ রানেই!

শুরুটা ভালো হলো, এরপর রানের গতিও বেশিরভাগ সময় ঠিক থাকলো। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে ব্যাটাররা একের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই