গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক ছাদের নিচে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি তারকারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
এক ছাদের নিচে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি তারকারা
ছবি

আলমগীর, ববিতা, সুচন্দা, শবনম ও উজ্জ্বল -ছবি চ্যানেল আইয়ের সৌজন্যে

বর্ষার প্রথম দিন সোমবার ঢাকাই চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের কিংবদন্তি পাঁচ অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, ববিতা, উজ্জ্বল ও আলমগীর একত্র হন একই ছাদের নিচে।

চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত বিশেষ এই আড্ডামূলক অনুষ্ঠানে তাদের ঘিরে তৈরি হয় স্মৃতিময় এক পরিবেশ। স্টেশনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, তারকাদের স্বাগত জানাতে মূল ফটক থেকে পুরো প্রাঙ্গণ সাজানো হয় তাদের অভিনীত সিনেমার পোস্টার ও ছবিতে।

লাল কার্পেট বিছানো পথে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এই শিল্পীরা। তাদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এই আয়োজনের জন্য মোট সাতজন তারকাকে আমন্ত্রণ জানানো হলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি চিত্রনায়ক সোহেল রানা ও অভিনেত্রী আনোয়ারা।

দিনব্যাপী এই আয়োজনে আড্ডা, স্মৃতিচারণা ও আবেগঘন মুহূর্তে ভরে ওঠে পরিবেশ। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় তারা ব্যক্তিগত জীবন, অভিনয়জীবন, শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় সহশিল্পী ও প্রিয় গানের নানা স্মৃতি ভাগ করে নেন।

চ্যানেল আইয়ের স্টুডিওতে আবদুর রহমানের সঞ্চালনায় এই আড্ডায় উঠে আসে তারকাদের অজানা নানা গল্প ও অভিজ্ঞতা।

আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টির আবহে শুটিংয়ের স্মৃতি আরো প্রাণবন্ত হয়ে ওঠে তাদের কথোপকথনে।

ইফতেখার মুনিমের পরিচালনায় পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। শিগগিরই এটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সানা/ডিসি/আপ্র/১৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই