গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

আবাসিক হল থেকে ৮ম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
আবাসিক হল থেকে ৮ম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর
ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ লোকজন শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় -ছবি প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (৮ম শ্রেণি) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ লোকজন শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাত ৯টা থেকে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত ৮টার পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিবারের দাবি, মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।

নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”


পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।


সানা/ডিসি/আপ্র/১৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১
০৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১

সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিয...

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০...

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ট...

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে