গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গফরগাঁওয়ে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ নির্যাতনের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
গফরগাঁওয়ে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ নির্যাতনের অভিযোগ
ছবি

গফরগাঁওয়ে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বামীকে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে পাগলা থানা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভুক্তভোগী নারীর মা বুধবার সকালে আটজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগীর স্বামী জানান, রাত আনুমানিক একটার দিকে মুখ বাঁধা অবস্থায় আটজন তাদের ঘরে প্রবেশ করে। তারা প্রথমে তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর স্ত্রীকে বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নেওয়া হয়।

তিনি বলেন, বাড়ি থেকে প্রায় দেড়শো মিটার দূরে নিয়ে গিয়ে তার স্ত্রীর ওপর দলবদ্ধভাবে নির্যাতন চালানো হয়। পরে স্বজনরা ঘটনাস্থল টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ভুক্তভোগী নারীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামী প্রতিবন্ধী ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন। তিনি মেয়েকে নিয়ে বসবাস করতেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সানা/ডিসি/আপ্র/১৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে