গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

উদ্বোধনের দ্বারপ্রান্তে হায়দরাবাদের ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ০৪:১৭ এএম ২০২৬
উদ্বোধনের দ্বারপ্রান্তে হায়দরাবাদের ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’
ছবি

হায়দরাবাদের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত মার্কিন কনস্যুলেট অভিমুখী রাস্তাটির নাম হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ -ছবি এনডিটিভি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হচ্ছে। আগামী ২৩ জুন থেকে হায়দরাবাদের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত মার্কিন কনস্যুলেট অভিমুখী রাস্তাটির নাম হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’।

তেলেঙ্গানা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসেই রাস্তাটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার প্রতীকী বার্তা বহন করে। হায়দরাবাদকে এমন কয়েকটি বৈশ্বিক নগরীর তালিকায় যুক্ত করা হচ্ছে, যেখানে কোনো মার্কিন প্রেসিডেন্টের নামে গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। এই নামকরণের প্রস্তাব প্রথম আসে গত বছরের ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ভারত-যুক্তরাষ্ট্র বার্ষিক সম্মেলনের সময়। সে সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই প্রস্তাব দেন বলে জানা যায়। পরবর্তীতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় এবং সড়কের নির্মাণকাজও সম্পন্ন হয়। 

যদিও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও কিছু বৈশ্বিক উত্তেজনার কারণে কাজ সাময়িকভাবে স্থগিত ছিল, তবুও সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে উত্তেজনা কিছতা প্রশমিত হওয়ায় এবং কূটনৈতিক পরিবেশ অনুকূলে আসায় রাজ্য সরকার আবারো প্রকল্পটি বাস্তবায়নের দিকে অগ্রসর হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির।

রাজ্য সরকার শুধু একটি সড়ক নয়, বরং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জংশনের নাম পরিবর্তনের পরিকল্পনাও হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে একটি রিং রোডের নামকরণ। পাশাপাশি প্রযুক্তি খাতের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগল, মাইক্রোসফট এবং উইপ্রোর নামেও বিভিন্ন সড়কের নামকরণের পরিকল্পনার কথা জানা গেছে। তবে এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির তেলেঙ্গানা শাখা এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।

দলটির রাজ্য সভাপতি রামচন্দর রাও মন্তব্য করেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক অবস্থান ও বৈদেশিক সম্পর্কের প্রশ্নে বিভ্রান্তি তৈরি করছে। তিনি কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতির বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ টেনে এই নামকরণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে যুক্তরাষ্ট্রেও ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে বিভিন্ন বিতর্কের প্রেক্ষাপটে এই নামকরণ আন্তর্জাতিক পর্যায়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতও একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগে স্থগিতাদেশ দিয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে হায়দরাবাদের এই সড়ক নামকরণ কেবল একটি নগর উন্নয়ন উদ্যোগ নয়; বরং আন্তর্জাতিক কূটনীতি, রাজনৈতিক বার্তা এবং প্রতীকী কূটনৈতিক অবস্থানের একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। 

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

সানা/কেএমএএ/আপ্র/১৭/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প
১০ আগস্ট ২০২৬

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে নতুন পরমাণু চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সমঝোতায় যেতে পারে-এমন সম্ভ...

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টায় ঢাকায় ‘র’ প্রধান
১০ আগস্ট ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টায় ঢাকায় ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃ...

ডিম্বাণু সংরক্ষণ করলেন ওকাসিও, প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি
১০ আগস্ট ২০২৬

ডিম্বাণু সংরক্ষণ করলেন ওকাসিও, প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ নিজের ডিম্বাণু সংর...

পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ঘরে ফিরছে রোসি কচ্ছপ
১০ আগস্ট ২০২৬

পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ঘরে ফিরছে রোসি কচ্ছপ

প্রায় আড়াই বছর আগে যুক্তরাজ্যের ওয়েলসের একটি সমুদ্রসৈকতে মরণাপন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল বিরল প্রজাতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই