গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৮ এএম ২০২৬
জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
ছবি

ছবি সংগৃহীত

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম্যাচের জন্য অসীম আগ্রহ, ভালোবাসা, আবেগ দিয়ে অপেক্ষা করছেন লিওনলে স্কালোনি। 

 

মহাতারকার শুরুর সময়টা মাঠে ছিলেন তিনি, শেষটাতেও থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মানছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার পাঁচটায় (এএম) বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই শেষবার দেশের হয়ে মাঠে নামবেন মেসি। 

 

এবারের আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা। বলিভিয়ার পর তারা সহজেই হারিয়েছে বুর্কিনা ফাসোকে। এবার ফুটবল ভক্তরা বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের জন্য অধীর হয়ে অপেক্ষায়। বুর্কিনা ফাসোর বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের পর স্কালোনি বললেন, বেনিনের বিপক্ষে ম্যাচের আগে যতটা সম্ভব মেসির সঙ্গ উপভোগ করতে চান তারা।


“লিও মেসিকে ছাড়া কোনো কিছুই আর আগের মতো থাকবে না। লিওর মতো আর কাউকে এভাবে আবেগ সঞ্চারিত করতে কখনও দেখিনি। এই ব্যাপারটাই আমরা সবচেয়ে বেশি মিস করব। সে যখন আর থাকবে না, তখন তাকে কতটা মিস করব, এটা নিয়ে আমরা সব সময়ই কথা বলতাম। সেই সময় এখন চলে এসেছে, আমাদের সঙ্গে সে আর থাকবে না। “আমি মনে করি, সবার জন্যই দিনটি খুব আবেগের হতে যাচ্ছে। 

 

মনুমেন্তাল স্টেডিয়ামে লিও পা রাখার মুহূর্ত থেকেই সে ও সমর্থকদের এমন এক দিনের অভিজ্ঞতা হবে, যা তারা কখনও ভুলবে না। আমি সেই বিশেষ দিনের অংশ হতে পেরে কৃতজ্ঞ, কারণ দিনটি হবে তার এবং একই সঙ্গে তার সতীর্থদেরও, যাদের সঙ্গে সে ফুটবলের শ্রেষ্ঠতম আনন্দগুলো ভাগ করে নিয়েছিল। তারা এটি পাওয়ার যোগ্য।” এক সময়ে জাতীয় দলের হয়ে. একটা শিরোপার জন্য হাহাকার শোনা যেত মেসির কণ্ঠে। স্কালোনি কোচ হয়ে আসার পর কেটে যায় ওই আক্ষেপ। দুটি কোপা আমেরিকার মাঝে জেতেন বিশ্বকাপও। মেসির এই প্রাপ্তিতে বড় ভূমিকা রাখা স্কালোনি নিজেকে রাখতে চান আড়ালেই। 

“আমার কথা বললে, আমি স্রেফ একজন দর্শক হয়ে থাকব। আমি সেখানে বসে সবটুকু নিজের মধ্যে অনুভব করব। তবে এমন একটি দিনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছি বলেই আমি কৃতজ্ঞ। সে এখনও আমাদের সঙ্গে আছে। তার সঙ্গে আমাদের আরো দুটি অনুশীলন সেশন বাকি আছে এবং আমাদের কাছে থাকা এই অল্প সময়ে আমরা তাকে দেখতে থাকব এবং তার উপস্থিতি উপভোগ করব। 

 

“তবে তাকে ফুটবল মাঠে পাওয়ার অনুভূতিটা সত্যিই অনন্য। অন্য যেকোনো কিছুর চেয়ে আমি চাই মানুষ বুঝুক যে, স্রেফ মাঠে থাকার মাধ্যমেই সতীর্থ ও প্রতিপক্ষ, নিজেদের ভক্ত ও সবার মধ্েয সে কী অনুভূতি ছড়িয়ে দেয়। আমি যেমনটি আগেও বলেছি, আমি অনেক গ্রেট খেলোয়াড়কে চিনেছি, গ্রেটদের সঙ্গে খেলেছি এবং গ্রেটদের মুখোমুখি হয়েছি, কিন্তু কাউকে এই ধরনের অনুভূতি ছড়াতে আমি কখনও দেখিনি।”

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে