গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম দল ঘোষণা করেছেন জিনেদিন জিদান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। যেখানে মূল আকর্ষণ লিভারপুলের সেন্টার-ব্যাক জুরেমি জেকে, যিনি অ্যানফিল্ডে অভিষেক মৌসুমে শুরুতেই দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন। 

 

এই বছরই লিভারপুলে যোগ দেন জেকে। গত ২৩ অগাস্ট প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২–২ ড্র ম্যাচ দিয়ে ইংলিশ ক্লাবটির হয়ে অভিষেক হয় ২১ বছর বয়সি এই ফুটবলারের। 

 

মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ছয় ম্যাচের সবকটিতে খেলেছেন তিনি। উয়েফা নেশন্স লিগের আসন্ন চারটি ম্যাচের জন্য শুক্রবার জিদানের ঘোষিত ২৩ সদস্যের দলে নতুন মুখ অন্য চার জন হলেন গোলরক্ষক রেস্তেস, ডিফেন্ডার দিউফ, মিডফিল্ডার দা কুইয়া ও ফরোয়ার্ড লাপল।


অধিনায়ক কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, বাহডলে বাহকোলাসহ নিয়মিতদের প্রায় সবাই দলে আছেন। দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। দলে ফিরেছেন রেয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। গত বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। 

গত জুলাইয়ে দিদিয়ে দেশোঁর উত্তরসূরি হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ নিযুক্ত হন জিদান। তার অসাধারণ নৈপুণ্যে ১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্স জিতেছিল তাদের প্রথম বিশ্বকাপ।


সাবেক ক্লাব রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে দারুণ উজ্জ্বল এক অধ্যায় পার করেন জিদান। তার কোচিংয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় স্প্যানিশ ক্লাবটি। 

ফ্রান্সের ডাগআউটেও তাকে ঘিরে প্রত্যাশা অনেক। দেশোঁর কোচিংয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স, ২০২২ সালের আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় তারা। আর এই বছরের আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। 

 

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে অভিষেক হবে জিদানের। এরপর দলটি যাবে বেলজিয়াম সফরে এবং অক্টোবরে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ঘরের মাঠে খেলবে।

ডিসি/আপ্র/১৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রিপল সেঞ্চুরির পর টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকেরও
১৯ সেপ্টেম্বর ২০২৬

ট্রিপল সেঞ্চুরির পর টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকেরও

ইতিহাস গড়া ইনিংসটির পর টেস্ট দলে তাওহিদ হৃদয়ের ফেরাটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। অনুমিতভাবেই আফগানিস্ত...

ফাঁকা গ্যালারি, এশিয়ান গেমসের সাদামাটা উদ্বোধন
১৯ সেপ্টেম্বর ২০২৬

ফাঁকা গ্যালারি, এশিয়ান গেমসের সাদামাটা উদ্বোধন

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের শুরু থেকেই বিতর্ক-সমালোচনা। ২০তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠা...

২০১৮ এশিয়ান গেমসের স্মৃতি থেকে আত্মবিশ্বাসী জামাল
১৯ সেপ্টেম্বর ২০২৬

২০১৮ এশিয়ান গেমসের স্মৃতি থেকে আত্মবিশ্বাসী জামাল

গ্রুপ পর্বের তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া এগিয়ে থাকায় পথ যে কণ্টকাকীর্ণ, তা ভালো...

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন
১৯ সেপ্টেম্বর ২০২৬

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে