গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০০ এএম ২০২৬
এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ছিল গর্ব আর তৃপ্তি। শুধু ম্যাচ জয় নয়, এই সাফল্যকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মানসিকতার পরিবর্তনের ফল হিসেবেও দেখছেন তিনি। তার মতে, পেসারদের টেস্ট ক্রিকেটে খেলার আগ্রহ এবং বিশ্বমানের হওয়ার ক্ষুধাই বাংলাদেশকে এনে দিয়েছে এমন ঐতিহাসিক সাফল্য।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িযে শান্ত বলেন, ‘আমি খুবই খুশি। নিজের জন্যও গর্বিত, দলের ছেলেরা যেভাবে খেলেছে, তাতেও আমি গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স ছিল এই জয়ের অন্যতম বড় কারণ। একসময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রধান ভরসা ছিল স্পিন। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। শান্ত মনে করেন, পেসারদের মানসিকতার পরিবর্তনই বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন।

তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না; কিন্তু আমরা এখন অনেক টেস্ট ক্রিকেট খেলছি এবং তারা টেস্ট ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন।’

শান্তর মতে, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকাও কম নয়। বিশেষ করে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো সিনিয়র ক্রিকেটাররা তরুণ পেসারদের টেস্ট ক্রিকেটে আরো বেশি মনোযোগী হতে উৎসাহ দিয়েছেন।

‘মুশফিক ও মুমিনুলের মতো সিনিয়ররা তাদের আরো বেশি টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহ দিয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ,’ বলেন বাংলাদেশ অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তরুণ তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ওপেনার টেস্টে দেখিয়েছেন অন্যরকম পরিণত মানসিকতা। শান্তর চোখেও সেটি আলাদা করে ধরা পড়েছে।

তিনি বলেন, ‘তানজিদ সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক খেলে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেধা অনুযায়ী শট খেলেছে। একজন টপ-অর্ডার ব্যাটারের কাছে আমরা এমন প্রভাব চাই, আর সে সেটা করতে পেরেছে।’

তবে সবকিছুর ঊর্ধ্বে শান্তর কাছে এই জয়ই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশের বহু স্মরণীয় জয় থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়কে আলাদা উচ্চতায় রাখছেন তিনি। ‘এটা এখন পর্যন্ত যেকোনো ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয়,’ বলেন শান্ত।

তবে অধিনায়ক এখানেই থামতে চান না। এই জয়কে ভবিষ্যতের আরো বড় সাফল্যের ভিত্তি হিসেবে দেখতে চান তিনি। সামনে আরো কঠিন চ্যালেঞ্জ আসবে, আর সেখানে একই ধরনের ক্রিকেট খেলতে পারাটাই হবে আসল পরীক্ষা।

ম্যাকেতে পরবর্তী টেস্ট নিয়েও সতর্ক শান্ত। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় প্রমাণ করে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে। কিন্তু সেই আত্মবিশ্বাসকে মাঠের পারফরম্যান্সে ধরে রাখতে হবে।

‘আমাদের কাছে এর প্রমাণ আছে। কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে হবে- আমি একই কথাই বলব। সেশন ধরে ধরে খেলতে হবে। নিচের সারির ব্যাটাররা যদি এভাবে অবদান রাখতে থাকে, সেটাও গুরুত্বপূর্ণ,’ বলেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে নতুন অধ্যায়ের সূচনা করেছে। পেসারদের আগ্রাসন, ব্যাটারদের ধৈর্য এবং পুরো দলের লড়াকু মানসিকতা- সব মিলিয়ে শান্তর নেতৃত্বে বাংলাদেশ দেখিয়েছে, দেশের বাইরে বড় দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। এখন সেই ধারাবাহিকতা ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংঘাতের মধ্যেই জানুয়ারিতে সৌদিতে এশিয়া কাপ ফুটবল
২৬ অক্টোবর ২০২৬

সংঘাতের মধ্যেই জানুয়ারিতে সৌদিতে এশিয়া কাপ ফুটবল

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই ২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবলের সূচি ঘোষণা করেছে এশিয়...

স্পোর্টি সাজে মেহজাবীন, নজর কাড়ছে তরুণ প্রজন্মের ফ্যাশন
২৬ অক্টোবর ২০২৬

স্পোর্টি সাজে মেহজাবীন, নজর কাড়ছে তরুণ প্রজন্মের ফ্যাশন

কখনো পশ্চিমা পোশাকে গ্ল্যামারাস, কখনো চিরচেনা দেশি সাজে স্নিগ্ধ—প্রতিবারই নতুন রূপে ধরা দেন অভিনেত্র...

১০ মিটার দূর থেকেই ইয়ামালের প্রতিভা বুঝেছেন মরিনিও
২৬ অক্টোবর ২০২৬

১০ মিটার দূর থেকেই ইয়ামালের প্রতিভা বুঝেছেন মরিনিও

স্পেনের জাতীয় দলে একসঙ্গে খেলেছেন মার্ক কুকুরেল্লা ও লামিন ইয়ামাল। বিশ্বকাপজয়ী এই দুই তারকা ক্লাবের...

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
২৫ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল (সোমব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে