গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৩ এএম ২০২৬
ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
ছবি

ছবি সংগৃহীত

ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল (সোমবার) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে দেওয়া হবে এই পুরস্কার। এর আগে নানা আলোচনা, সম্ভাবনা ও নাটকীয়তা তৈরি হয়েছে। 

ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে তিনজনের মধ্যে, যেখানে আগের চেয়ে সম্ভাবনায় পিছিয়ে পড়েছেন লামিনে ইয়ামাল। পুরস্কারের প্রধান দাবিদারদের নিয়ে বিভিন্ন বুকমেকার তাদের বাজির দর উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে। 

ফলে নতুন মোড় এসেছে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে। সব হিসাব-নিকাশে হ্যারি কেইনই এখন পুরস্কারটি পেতে সবচেয়ে এগিয়ে আছেন। অসাধারণ এক মৌসুমে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে করেছেন ৭৩ গোল। শনিবার বুকমেকারদের গড় হিসাবে তার জয়ের পক্ষে বাজির দর ছিল ১.৩৫। অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে এই ইংল্যান্ড অধিনায়ক।


অন্যদিকে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইয়ামালের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। 

অধিকাংশ বড় বুকমেকার বার্সেলোনার এই তরুণ তারকার বিপক্ষে বাজির দর বাড়িয়েছে। আগে যেখানে তার দর ছিল ৩.২৫, তা বেড়ে দাঁড়িয়েছে ৬.০০-তে। গত মৌসুমে লা লিগায় ১৬ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। 

 

তার পারফরম্যান্সে ভর করে শিরোপা ধরে রাখে বার্সেলোনা। জিতেছে স্প্যানিশ সুপার কাপও। এর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী ইয়ামাল। অতীতের ব্যালন ডি’অর ভোটে বিশ্বকাপ জয়ের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। 

এবারও সেটাই তার জন্য নিয়ামক হবে বলে মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দেওয়া পুরস্কারে তাকে ছাপিয়ে কেইনের জয়ই নাটকীয় পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে। 

 

পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের এবং নারীদের ব্যালন ডি’অরের জন্য শীর্ষ ৫০টি দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক ভোট দিয়ে থাকেন। 

ভোটাররা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ক্রমানুসারে তাদের শীর্ষ ১০ জন খেলোয়াড়কে বেছে নেবেন। অবস্থানের ভিত্তিতে ফুটবলারদের পয়েন্ট বণ্টন করা হবে এভাবেু প্রথম স্থান : ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থান : ১২ পয়েন্ট, তৃতীয় স্থান : ১০ পয়েন্ট করে ১০ জনকে ভোট দেবেন তারা। শেষে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত খেলোয়াড়ের হাতে উঠবে ব্যালন ডি’অর।

ডিসি/আপ্র/২৫/১০/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল
২৫ অক্টোবর ২০২৬

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। প্রথম টেস্টের আগে মিরপুর শের-ই বাংলা স্...

জাতীয় দলে শৃঙ্খলাভঙ্গে ‘জিরো টলারেন্স’ বাফুফের
২৫ অক্টোবর ২০২৬

জাতীয় দলে শৃঙ্খলাভঙ্গে ‘জিরো টলারেন্স’ বাফুফের

মাঠের ফুটবলের চেয়ে সম্প্রতি মাঠের বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনায় দেশের ফুটবল। বিশেষ করে জাতীয় দলের...

হামজাকে ছাড়াই সাফের প্রথম ম্যাচ, স্ট্রাইকার সংকটে ডুলি
২৫ অক্টোবর ২০২৬

হামজাকে ছাড়াই সাফের প্রথম ম্যাচ, স্ট্রাইকার সংকটে ডুলি

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। দক্ষিণ এশিয়ার শ্র...

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই