গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৮ এএম ২০২৬
মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে (সংরক্ষিত মহিলা আসন-২৩) বিএনপির মনোনয়ন পেয়েছেন এলিজা জামান।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। একইসঙ্গে পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক তিনি।

উল্লেখ্য, গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় তার আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের জন্য ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থী মনোনয়নপত্র দিতে পারবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। এ কারণে ভোটাভুটির দরকার পড়ে না।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।

জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০টি আসন দল কিংবা জোটের মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া রয়েছে। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায়। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

গত মাসের শেষ দিকে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম আসে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ ছাড়েন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ২২ অক্টোবরের চিঠিতে এলিজা জামানকে দল ও জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়। চিঠি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর আসনের (সংরক্ষিত নারী আসন ২৩) উপনির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের রাজনীতিতে যুক্ত এলিজা জামান। দলের ওয়েবসাইটে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের তালিকায় তার নাম রয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর ঘোষিত পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব করা হয়।

এলিজা জামান জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর–১ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনটির উপনির্বাচনে মনোনয়ন পেতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী, সাবেক সংসদ সদস্য এবং মহানগর ও জেলা পর্যায়ের সংগঠকেরা ফরম সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেলেন এলিজা জামান।

এসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি
২৬ অক্টোবর ২০২৬

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে...

দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার
২৬ অক্টোবর ২০২৬

দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার

দেশের দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে পরিবারভিত্তিক সমন্বিত তথ্য...

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
২৬ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফ...

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি
২৬ অক্টোবর ২০২৬

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি

প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে