গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

ভারতীয় ভিসা আবেদনে ভিড়, স্লট পদ্ধতিতে চরম ভোগান্তি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫৫ এএম ২০২৬
ভারতীয় ভিসা আবেদনে ভিড়, স্লট পদ্ধতিতে চরম ভোগান্তি
ছবি

ছবি সংগৃহীত

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটক ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। চিকিৎসা ভিসার ক্ষেত্রেও শিথিল করা হয়েছে বিধিনিষেধ। গত ২৯ জুন থেকে ঢাকাসহ দেশের পাঁচটি কেন্দ্রে পূর্ণাঙ্গভাবে আবেদন গ্রহণ শুরু হলেও নতুন টাইম-স্লট পদ্ধতি নিয়ে আবেদনকারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কসংলগ্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, আবেদন গ্রহণ শুরু হওয়ার আগেই শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজে এবং রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে। অসুস্থ রোগী নিয়ে আসা আবেদনকারীদের দুর্ভোগ ছিল আরো বেশি।

মুন্সিগঞ্জ থেকে আসা আশরাফুল ইসলাম জানান, তার ৩০ বছর বয়সী ছেলে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। দেশে অস্ত্রোপচার করেও পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসার জন্য ভারতে নেওয়ার উদ্দেশ্যে আগেও দুবার মেডিকেল ভিসার আবেদন করেছিলেন, কিন্তু অনুমোদন পাননি। এবার আবার আবেদন জমা দিতে এসেছেন।

অন্যদিকে, মদন মিত্র নামে এক বৃদ্ধ বলেন, পর্যটক ভিসা বন্ধ থাকায় দীর্ঘদিন কলকাতায় আত্মীয়দের কাছে যেতে পারেননি। প্রায় আড়াই বছর পর আবার সেখানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

টাইম-স্লট নিয়ে ক্ষোভ

গত ১ জুলাই থেকে ভারতীয় ভিসা আবেদন জমায় নতুন টাইম-স্লট পদ্ধতি চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এই ব্যবস্থায় আবেদনকারীকে প্রথমে অনলাইনে প্রাথমিক নিবন্ধন করে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতে হয়। পরে নির্ধারিত সময় অনুযায়ী ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিসা কেন্দ্রে উপস্থিত হতে হয়।

তবে আবেদনকারীদের অভিযোগ, সাধারণভাবে এই স্লট পাওয়া অত্যন্ত কঠিন। অনেকের দাবি, বিভিন্ন এজেন্সি ও দালালচক্র কৌশলে অধিকাংশ স্লট দখল করে নিচ্ছে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে তাদের মাধ্যমে আবেদন করতে হচ্ছে।

আকলিমা খাতুন বলেন, সরকারি ভিসা ফি ১ হাজার ৫০০ টাকা হলেও স্লট না পাওয়ায় একটি এজেন্সির মাধ্যমে আবেদন করতে গিয়ে তাকে ৮ হাজার টাকা দিতে হয়েছে।

একই ধরনের অভিযোগ করেন তথ্যপ্রযুক্তি খাতের কর্মী শৈশব সরকার। তিনি জানান, চার দিন চেষ্টা করেও নিজে স্লট পাননি। শেষ পর্যন্ত চারটি ভিসার আবেদনের জন্য একটি এজেন্সিকে ৪০ হাজার টাকা দিতে হয়েছে, যেখানে সরকারি ফি ছিল মাত্র ৬ হাজার টাকা।

সক্রিয় দালালচক্রের অভিযোগ

দীর্ঘদিন পর ভিসা আবেদন শুরু হওয়ায় কেন্দ্র ঘিরে দালালচক্রও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা। তাদের দাবি, লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়ে আগে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

ঝালকাঠির নিশিত কুমার দাস জানান, নির্ধারিত সময়ে আবেদন জমা দেওয়ার কথা থাকলেও দীর্ঘ লাইন দেখে তিনি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনটি আবেদনের জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা দেন। এরপর নির্ধারিত সময়েই তিনি আবেদন জমা দিতে সক্ষম হন।

অভিযোগ অস্বীকার আইভ্যাকের

এসব অভিযোগের বিষয়ে ভিসা কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে প্রবেশপথে দায়িত্বে থাকা ব্যবস্থাপক পরিচয়দানকারী সুশান্ত সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, দালালের মাধ্যমে কাউকে আগে প্রবেশ করানোর সুযোগ নেই। কেউ এ ধরনের প্রতিশ্রুতিতে অর্থ দিলে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে।

টাইম-স্লট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে যে কেউ নিজেই আবেদন করতে পারবেন, কোনো এজেন্সির সহায়তা নেওয়ার প্রয়োজন নেই।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, দুই ধাপে বাস্তবায়ন
১৮ আগস্ট ২০২৬

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, দুই ধাপে বাস্তবায়ন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়...

কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়লো ৫৪ শতাংশ
১৮ আগস্ট ২০২৬

কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়লো ৫৪ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৫৪ শতাংশ বাড়িয়ে ৬০ হ...

‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রামাণ্যচিত্রে ভুল ছবি, শহীদ সাংবাদিক বললেন আমি জীবিত
১৭ আগস্ট ২০২৬

‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রামাণ্যচিত্রে ভুল ছবি, শহীদ সাংবাদিক বললেন আমি জীবিত

ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের অনুষ্ঠান

তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের
১৭ আগস্ট ২০২৬

তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে