গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:২৩ এএম ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব স্থানে যেন কোনো ধরনের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য গোয়েন্দা শাখাসহ সব থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম শুক্রবার (৩ জুলাই) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় কোথায় কোথায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, তা শনাক্ত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। এসব স্থানে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, “আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন তা সহিংসতায় রূপ না নেয়।”

পুলিশ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এসব জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিশেষ করে বড় স্ক্রিনে খেলা দেখা কেন্দ্রগুলোতে ভিড় ও সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রণে নজরদারি থাকবে।

এর আগে আদাবর এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিরোধ ও পরবর্তী সহিংসতার ঘটনায় একজন বিএনপি নেতা নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের মতে, খেলাকে কেন্দ্র করে উদযাপন ও বিরোধ যেন সামাজিক সংঘর্ষে রূপ না নেয়, সে জন্য আগাম ব্যবস্থা হিসেবে এই নজরদারি বাড়ানো হচ্ছে।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ
২০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশ...

স্বাস্থ্যকেন্দ্রে পানি-স্যানিটেশনে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ
২০ আগস্ট ২০২৬

স্বাস্থ্যকেন্দ্রে পানি-স্যানিটেশনে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শিশু তহবিলের যৌথ মনিটরিং কর্মসূচির সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, সিইসির দাবি ঐতিহাসিক, বিশ্ব তাকিয়ে
২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, সিইসির দাবি ঐতিহাসিক, বিশ্ব তাকিয়ে

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পর...

রাষ্ট্রপতি ভোটের আগে বিদায়ী বক্তব্য কাঁদলেন মির্জা ফখরুল
১৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি ভোটের আগে বিদায়ী বক্তব্য কাঁদলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের এক দিন আগে বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন দলটির সদ্য স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে