গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

সংসদে মির্জা ফখরুল

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন চলছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন চলছে
ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সমন্বিতভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদি একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ইতোমধ্যে ১০৮টি জলাবদ্ধতাপ্রবণ হটস্পট চিহ্নিত করে সেখানে স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে। পাশাপাশি ১০টি অঞ্চলে ২১টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ড্রেন, ক্যাচপিট ও নর্দমা পরিষ্কার করছে। এতে অনেক এলাকায় দ্রুত জলাবদ্ধতা কমেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো জানান, ২০২৪–২৫ অর্থবছরে ডিএনসিসি ১১০.৯৩ কিলোমিটার রাস্তা এবং ১০৫.৮৯ কিলোমিটার নর্দমা নির্মাণ ও উন্নয়ন করেছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে আরো ১১৫ কিলোমিটার রাস্তা ও ১২০ কিলোমিটার নর্দমা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

খাল ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিএনসিসি এলাকায় ৩৬০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়মিত খাল পরিষ্কারে কাজ করছেন। একই সঙ্গে ২৯টি খাল ও একটি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে এবং অবৈধ দখল রোধে ১ হাজার ১৮১টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিষয়ে তিনি জানান, বর্তমানে কমলাপুর টিটিপাড়া, ধোলাইখাল ও হাতিরঝিল-এই তিনটি আউটলেটের মাধ্যমে প্রায় ১০৯.২৪ বর্গকিলোমিটার এলাকার পানি নিষ্কাশন করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এই সংকট নিরসনে আরো দুটি নতুন আউটলেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে ‘মেট্রো ঢাকা রেজিলিয়েন্স প্রকল্প’-এর আওতায় গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি বড় আউটলেট নির্মাণের উদ্যোগ রয়েছে।

মন্ত্রী আরো জানান, শ্যামপুর খালের পানি বুড়িগঙ্গায় দ্রুত নিষ্কাশনের জন্য বক্স কালভার্ট ও ৮ ফুট ব্যাসের বড় নর্দমা নির্মাণকাজ চলমান রয়েছে।

ডিএসসিসি এলাকায় ৩৩টি জলাবদ্ধতাপ্রবণ হটস্পট চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিউমার্কেট, গ্রিন রোড, শান্তিনগর, মুগদা, মালিবাগসহ বিভিন্ন এলাকায় খাল ও নর্দমা পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য ছয়টি পোর্টেবল পাম্পও স্থাপন করা হয়েছে।

এছাড়া সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ প্রকল্পের আওতায় কালুনগর, শ্যামপুর, জিরানী ও মান্ডা খালের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে অবকাঠামো উন্নয়ন, খাল পুনরুদ্ধার, নতুন নিষ্কাশন ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
০১ অক্টোবর ২০২৬

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল...

অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা
০১ অক্টোবর ২০২৬

অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্...

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
০১ অক্টোবর ২০২৬

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি পদ থেকে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তা...

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ
০১ অক্টোবর ২০২৬

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলার ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে