গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলবে ২০ জুনের পর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৩ এএম ২০২৬
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলবে ২০ জুনের পর
ছবি

ছবি সংগৃহীত

বাংলা মাস আষাঢ়ের প্রথম দিন আজ। মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। দেশজুড়ে কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বৃষ্টিহীনও থাকছে বিভিন্ন অঞ্চল। ফলে বৃষ্টির ওপর নির্ভর করে বিভিন্ন অঞ্চলে গরমের তারতম্য দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকালে ভারী বৃষ্টি না হলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হয় বেশি। অন্যদিকে ভারী বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা শীতল হয়।

এদিকে দেশের বৃষ্টিহীন অঞ্চলে গরমের অস্বস্তি বেড়েছে। রোববার (১৪ জুন) ঢাকার তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি হলেও ভ্যাপসা গরমে নাজেহাল ছিল জনজীবন। একইভাবে ১৪ জুন রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি অনেকটা কম ছিল, এসব অঞ্চলে ভ্যাপসা গরম ছিল বেশি।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হলে দেশেজুড়ে বৃষ্টি বাড়বে। এসময় ভ্যাপসা গরম অনেকটা কমে আসবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ২০ জুনের পর দেশে বৃষ্টি বাড়তে পারে। এর আগেও কোথাও অনেক বেশি কোথাও কম বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হলে ভ্যাপসা গরম কেটে যাবে।

তিনি বলেন, এবার জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। সে লক্ষণ দেখা যাচ্ছে। ২০ জুনের পর উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেশি হবে। মাসজুড়ে বিচ্ছুন্নভাবে বৃষ্টি হবে।

এদিকে আজ সোমবার (১৫ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৫ জুন) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এসি/আপ্র/১৫/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
০৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বি-টু বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছ...

‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
০৮ অক্টোবর ২০২৬

‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’

রাজধানী ঢাকায় অটোরিকশা ও ই-বাইক চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে আটটি জোনে ভ...

সাত মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস সরবরাহ
০৮ অক্টোবর ২০২৬

সাত মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস সরবরাহ

জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগে গতি এসে...

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি: ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
০৮ অক্টোবর ২০২৬

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি: ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই