গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

বৃষ্টি কমায় বাড়ছে ভ্যাপসা গরম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ০৭:৩৫ এএম ২০২৬
বৃষ্টি কমায় বাড়ছে ভ্যাপসা গরম
ছবি

ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও রাজধানী ঢাকায় কয়েকদিন ধরে বৃষ্টি অনেকটাই কমে গেছে। ফলে তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকাই নয়, যেসব এলাকায় বৃষ্টিপাত কম হচ্ছে, সেসব স্থানেও ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে। টানা বৃষ্টি না হলে এ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বাংলা জ্যৈষ্ঠ মাস চলায় গরম বেশি থাকা স্বাভাবিক। তবে সাম্প্রতিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এবং ঘাম শুকাতে সময় লাগছে।

বুধবার সকালে সংবাদমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে ঢাকায় তাপপ্রবাহ নেই, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়ছে। এপ্রিল ও মে মাসে এ ধরনের আবহাওয়া বাংলাদেশের স্বাভাবিক বৈশিষ্ট্য বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বৃষ্টিপাত হলে সাময়িকভাবে গরম কমে যায়, তবে বৃষ্টি থেমে গেলে আবারও ভ্যাপসা গরম শুরু হয়। আগামী কয়েকদিন একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বর্তমানে ঢাকায় বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। আগামীকাল ও পরশু রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, যদিও তা খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসি/আপ্র/২০/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে পদ্মা ব্যারাজের কাজ
০৮ অক্টোবর ২০২৬

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে পদ্মা ব্যারাজের কাজ

চলতি বছরের ডিসেম্বরের আগে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ...

রাজধানীতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
০৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। তবে, আগুন...

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
০৮ অক্টোবর ২০২৬

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল...

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
০৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বি-টু বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই