গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন

পাঁচ মরদেহ উদ্ধার, তিনজন নারী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৪৮ এএম ২০২৬
পাঁচ মরদেহ উদ্ধার, তিনজন নারী
ছবি

শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। পুড়ে যাওয়া কারখানা থেকে বের করে আনা হচ্ছে মরদেহ -ছবি ফায়ার সার্ভিসের সৌজন্যে

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তিনজন নারী বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় আরো মরদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বেলা একটা ১১ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়কের আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো চারটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেল পৌনে পাঁচটার দিকে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে তা নারী না পুরুষ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পরে শনিবার রাত আটটার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, উদ্ধার হওয়া পাঁচ মরদেহের মধ্যে তিনজন নারী। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। ওই নারীর নাম মিম আক্তার পাখি (১৮)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা লন্ডনি হাউস এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। এ ছাড়া আরো দুইজন দগ্ধ শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে মো. জিসান (১৮) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। অপরজন মো. আসিফ (১৪) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের প্রায় ১৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও কারণ উদঘাটনে তদন্ত চলছে। উদ্ধার তৎপরতা ও পরিচয় শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/৪/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫
০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পু...

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত

অপচিকিৎসা এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কম...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে