গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকায় ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ

জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:০০ এএম ২০২৬
জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে
ছবি

হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের -ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিলে পুলিশি বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জি এস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সরেজমিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অন্তত ১০-১৫ জনকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারকেও আহত অবস্থায় হাসপাতালে দেখা যায়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরো অনেকেই এসেছেন। তবে কেউ গুলিবিদ্ধ নয়। সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখপাত্র হত্যার বিচারের পাশাপাশি আজকের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। 
এদিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হওয়ার কিছু সময় পর আবারো বাংলামোটর মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বাংলা মোটরের রূপায়ন টাওয়ারের সামনে মোড়ে অবস্থন নিয়ে বিক্ষোভ করেছেন তারা। সরেজমিন দেখা গেছে, পুলিশ ধাওয়া দিয়ে টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। পুলিশ সরে গেলে আন্দোলনকারীরা আবারো মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পুলিশ একের পর এক টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে।

বিক্ষোভের কারণে বর্তমানে বাংলামোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য পাশ দিয়ে যান চলাচল করছে। বিকাল পৌনে ৫টার দিকে এ প্রতিবেদন লেখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালল্টা ধাওয়া চলছে। পুলিশি ধাওয়ায় নেতাকর্মীরা আশপাশের সড়কে অবস্থান নিচ্ছেন।  এদিকে বিক্ষোভের কারণে বাংলামোটরের আশপাশের সব দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসয়ীরা। কেউ কেউ আবার দ্কোনের সাটার অর্ধেক খোলা রেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন।
সানা/আপ্র/৬/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
০৪ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নি...

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান
০৪ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান

সরকার গ্যাসের মূল্য নির্ধারণ করে দিলেও মানছে ব্যবসায়ীরা, ফলে চড়া মূল্যে গ্যাস কিনতে গিয়ে বিপাকে পড়ছে...

দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠলো দেশের বিভিন্ন অঞ্চল
০৪ অক্টোবর ২০২৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠলো দেশের বিভিন্ন অঞ্চল

দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে চট্টগ্রাম,...

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ
০৩ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে