গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে ছাত্রী হত্যায় আসামির মৃত্যুদণ্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৯ এএম ২০২৬
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে ছাত্রী হত্যায় আসামির মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ১৯ বছর আগে স্কুলছাত্রী মাহমুদা আক্তার রক্সিকে হত্যার মামলায় রেজাউল ইসলাম নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঢাকার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হুমায়ুন কবির রোববার (২৭ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রেজাউল ইসলাম। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৮ মার্চ আশুলিয়ার স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার রক্সিকে বিয়ের প্রস্তাব দেন রেজাউল ইসলাম। রক্সি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলে রেজাউল ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।

এর ধারাবাহিকতায় ওই বছরের ২ এপ্রিল সকালে রক্সির ঘরে ঢুকে শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন রেজাউল। এতে রক্সির মাথার খুলি তিন টুকরো হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় রক্সির খালাত ভাই নুরুল ইসলাম বাবু সেদিনই আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আ. আলিম তদন্ত শেষে ২০০৭ সালের ৪ জুলাই রেজাউলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ২০০৮ সালের ৪ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পলাতক থাকায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। বিচারিক কার্যক্রম শেষে রোববার রেজাউলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত রেজাউল রংপুরের মিঠাপুকুর উপজেলার অভিরাম নুরপুর গ্রামের আব্দুল বারীর ছেলে।
সানা/আপ্র/২৭/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, দ্রুত সংস্কার করে সেবা চালু হবে
২৭ সেপ্টেম্বর ২০২৬

ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, দ্রুত সংস্কার করে সেবা চালু হবে

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ ভর্তি, মৃত্যু ৬
২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ ভর্তি, মৃত্যু ৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সম...

জানুয়ারিতে সংবিধান সংশোধনের বিল, থাকছে গণভোটের প্রস্তাব
২৭ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারিতে সংবিধান সংশোধনের বিল, থাকছে গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে