গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

এসএসসির খাতা পুনর্মূল্যায়নে আবেদন ১২ লাখ ছাড়িয়েছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:০১ এএম ২০২৬
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে আবেদন ১২ লাখ ছাড়িয়েছে
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এবার এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। ইতোমধ্যে প্রায় ১২ লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন পাওয়া গেছে। এ বিপুলসংখ্যক খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ।

তিনি বলেন, আবেদনকারীর সংখ্যা দেখে মনে হচ্ছে প্রায় সব শিক্ষার্থীই তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে চাইছে। এ পরিস্থিতিতে খাতা পুনর্মূল্যায়নের জন্য নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, তার পরিধি নির্দিষ্ট করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়ানোর উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে সহজে ভিসা পাওয়ার সুযোগ পাবেন।
সানা/ডিসি/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ
০৩ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা
০৩ অক্টোবর ২০২৬

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

বাংলাদেশের বিভিন্ন ইস্যু কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়...

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৩ অক্টোবর ২০২৬

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রে...

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা
০৩ অক্টোবর ২০২৬

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে