গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

গ্যাসের বিকল্প বৈদ্যুতিক চুলা ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকটপ

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৫ এএম ২০২৬
গ্যাসের বিকল্প বৈদ্যুতিক চুলা ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকটপ
ছবি

ছবি সংগৃহীত

বর্তমান সময়ে গ্যাসের ক্রমবর্ধমান দাম, নিরাপত্তা ঝুঁকি এবং পরিবেশগত উদ্বেগের কারণে অনেকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন বৈদ্যুতিক চুলা। আর এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় দুটি নাম- ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকটপ। বাইরে থেকে দুটোই একই রকম মনে হলেও ভেতরের প্রযুক্তি, কাজের ধরন, বিদ্যুৎ ব্যবহার ও রান্নার সুবিধায় রয়েছে বড় পার্থক্য। তাই কেনার আগে কোনটি আপনার জন্য উপযুক্ত তা জানা জরুরি। তা হলো-

ইন্ডাকশন চুলা কীভাবে কাজ করে: ইন্ডাকশন চুলা চুম্বকীয় প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এতে চুলার ওপর রাখা পাত্রের তলায় সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হয়ে তাপ তৈরি হয়। অর্থাৎ চুলা নিজে গরম হয় না, গরম হয় কেবল হাঁড়ি বা কড়াইয়ের তলদেশ। ফলে খুব দ্রুত খাবার গরম হয় এবং বিদ্যুৎও তুলনামূলক কম খরচ হয়।

সুবিধা: ইন্ডাকশন চুলায় রান্না খুব দ্রুত হয়। পানি ফুটানো বা তরকারি রান্না করতে কম সময় লাগে। যেহেতু তাপ সরাসরি পাত্রে তৈরি হয়, তাই শক্তি অপচয় কম হয়। চুলার উপরের কাচ খুব গরম হয় না, ফলে পুড়ে যাওয়ার ঝুঁকিও কম।

অসুবিধা: সব ধরনের হাঁড়ি পাতিল এতে কাজ করে না। লোহার বা ম্যাগনেটযুক্ত পাত্র লাগবে। অ্যালুমিনিয়াম বা কাচের বাসন ব্যবহার করা যায় না, যদি না তলায় বিশেষ স্তর থাকে। এছাড়া বিদ্যুৎ চলে গেলে রান্না বন্ধ হয়ে যায়।

ইনফ্রারেড চুলা কীভাবে কাজ করে: ইনফ্রারেড চুলা তাপ রশ্মির মাধ্যমে কাজ করে। চুলার ভেতরে থাকা হিটিং এলিমেন্ট লাল হয়ে জ্বলে ওঠে এবং সেই তাপ সরাসরি পাত্রের নিচে লাগে। গ্যাসের চুলার মতোই এটি তাপ ছড়িয়ে রান্না করে, তবে আগুন ছাড়া।

সুবিধা: এই চুলায় যে কোনো ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম, কাচ, স্টিল, মাটির পাত্র-যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এই চুলার জন্য আলাদা করে হাড়ি-পাতিল কিনতে হয় না। বিদ্যুৎ ওঠানামা হলেও এটি তুলনামূলক স্থিতিশীলভাবে কাজ করে।

অসুবিধা: ইন্ডাকশনের তুলনায় এটি বেশি বিদ্যুৎ খরচ করে। তাপ চারপাশে ছড়িয়ে পড়ে, ফলে রান্নাঘর গরম হয়। চুলার কাচ অনেক বেশি গরম হয়ে যায়। তাই সাবধান না হলে পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

বিদ্যুৎ খরচ ও দক্ষতা: ইন্ডাকশন চুলা প্রায় ৮৫-৯০ শতাংশ শক্তিকে সরাসরি রান্নায় ব্যবহার করে, তাই বিদ্যুৎ খরচ কম হয়। অন্যদিকে ইনফ্রারেড চুলা প্রায় ৬৫-৭০ শতাংশ দক্ষতায় কাজ করে। অর্থাৎ দীর্ঘমেয়াদে ইন্ডাকশন বেশি সাশ্রয়ী। এতে মাসে বিদ্যুৎ খরচ কম হয় ইনফ্রারেড চুলার চেয়ে।

রান্নার গতি ও নিয়ন্ত্রণ: ইন্ডাকশন চুলায় তাপ নিয়ন্ত্রণ খুব নিখুঁত। দ্রুত গরম হয় এবং চুলা বন্ধ করলেই তাপ বন্ধ হয়ে যায়। ইনফ্রারেডে তাপ ওঠানামা তুলনামূলক ধীর, তাই হালকা আঁচে রান্না করতে একটু সময় লাগে।

নিরাপত্তা দিক: নিরাপত্তা দিক বিবেচনা করলে ইন্ডাকশন চুলা তুলনামূলক বেশি নিরাপদ, কারণ পাত্র না রাখলে এটি গরমই হয় না। ঘরে শিশুরা থাকলে এটি বেশি ভালো। ইনফ্রারেডে চুলার পৃষ্ঠ অনেক গরম হয়। তাই অসাবধানতায় দুর্ঘটনার ঝুঁকি বেশি।

কোনটি ভালো: ইন্ডাকশন ও ইনফ্রারেড দুটোরই নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে। রান্নার অভ্যাস, বিদ্যুৎ খরচ, বাসনের ধরন ও পরিবারের প্রয়োজন অনুযায়ী সঠিকটি বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি আপনি দ্রুত রান্না, কম বিদ্যুৎ খরচ এবং বেশি নিরাপত্তা চান; তাহলে ইন্ডাকশন চুলা ভালো পছন্দ। তবে যদি পুরোনো সব বাসন ব্যবহার করতে চান এবং রান্নার ধরন গ্যাসের মতো রাখতে চান, তাহলে ইনফ্রারেড চুলা সুবিধাজনক।

কেএমএএ/আপ্র/০৩.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন চমক
০৩ অক্টোবর ২০২৬

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন চমক

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য নানা বিশেষ দিন পালিত হয়। তেমনই একটি দ...

সন্তানের প্রথম বিদ্যালয় পরিবার, ঘরেই হোক নৈতিক শিক্ষার পাঠ
০৩ অক্টোবর ২০২৬

সন্তানের প্রথম বিদ্যালয় পরিবার, ঘরেই হোক নৈতিক শিক্ষার পাঠ

শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার, আর প্রথম শিক্ষক মা-বাবা। জন্মের পর থেকেই শিশু তার চারপাশের পরিবেশ,...

কফি পান করার ৫ উপকারিতা
০১ অক্টোবর ২০২৬

কফি পান করার ৫ উপকারিতা

বিশ্বজুড়ে কফি অত্যন্ত জনপ্রিয় পানীয়, যা আমাদের মনোযোগ তীক্ষ্ণ করতে এবং শক্তি বাড়াতে সাহায্য করার...

প্রতিদিন হাততালিতে মিলতে পারে পাঁচ উপকার
৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিন হাততালিতে মিলতে পারে পাঁচ উপকার

হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে সহজ এক ধরনের শরীরচর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে