গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

পদত্যাগের যে কারণ দেখালেন ভারতের শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:০৫ এএম ২০২৬
পদত্যাগের যে কারণ দেখালেন ভারতের শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) হিন্দিতে একটি চিঠি পোস্ট করেন তিনি। চিঠির শুরুতেই দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের উদ্দেশে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরেন ধর্মেন্দ্র প্রধান।

তিনি লেখেন, চার দশক ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাসংস্কারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। একটি শক্তিশালী ও দূরদর্শী শিক্ষাব্যবস্থাই শক্তিশালী জাতির ভিত্তি বলে তিনি বিশ্বাস করেন। দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা তাদের রাজনৈতিক জীবনের নৈতিক প্রতিশ্রুতি। দূরদর্শী নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তবে গত ৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নিয়ে অনিয়মের বিষয় সামনে আসে। এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরীক্ষা বাতিল করে নতুন তারিখ ঘোষণা করা হয়। আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এই পুরো সময়ে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা ছিল প্রধান অগ্রাধিকার। সরকার ও জেলা প্রশাসনের সহযোগিতায় গত ২১ জুন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।

শিক্ষামন্ত্রী আরো লেখেন, প্রথমদিন থেকেই তিনি পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন। পরীক্ষা মাফিয়াদের হাতে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হতে দেবেন না বলে তিনি সংকল্পবদ্ধ ছিলেন। ১৬ জুলাই প্রকাশিত নিট-ইউজি ফলাফল সন্তোষজনক ছিল। কিন্তু এই সময়েও দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা বাধা সৃষ্টি ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

পদত্যাগের আসল কারণ
বিগত ১০ দিনের ঘটনাবলিতে বেদনাহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত কোনো মর্যাদার লড়াই নয়। দেশের যুবশক্তিই আসল শক্তি। যুবসমাজকে বিভ্রান্তির বেড়াজালে আটকে রাখতে চান না তিনি।

যন্তর মন্তর ও ভারতের অন্যান্য স্থানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিবেচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। মূলত দেশবিরোধী শক্তিগুলো সুযোগ নিতে না দেওয়া, জাতীয় ঐক্য বজায় রাখা এবং শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে রক্ষা করতেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

চিঠির শেষাংশে তিনি ভারতের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সহকর্মী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। উড়িষ্যার জনগণ ও ভারতের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণে ভবিষ্যতেও জগন্নাথদেবের আশীর্বাদে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে চিঠি শেষ করেন তিনি।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এসি/আপ্র/২৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিলো ‘এআই ক্যামেরা’
০১ অক্টোবর ২০২৬

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিলো ‘এআই ক্যামেরা’

স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরা নিয়ে ভারতে দেখা গেল নতুন বি...

দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়: সৌদি যুবরাজ
০১ অক্টোবর ২০২৬

দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়: সৌদি যুবরাজ

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মধ্যে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়ে...

দুই ডোজ ওষুধ দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর হলো না
০১ অক্টোবর ২০২৬

দুই ডোজ ওষুধ দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর হলো না

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিরল ঘটনার জন্ম দিয়েছেন ক্রিস্টা গেইল পাইক...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
০১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি

আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে