গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানে হামলায় ২০০ যুদ্ধবিমান যুক্ত ছিল: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৪ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৩৭ এএম ২০২৬
ইরানে হামলায় ২০০ যুদ্ধবিমান যুক্ত ছিল: ইসরায়েল
ছবি

ইসরায়েলি বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান -ছবি টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে তারা প্রায় ২০০ বিমান নিয়ে তাদের সর্ববৃহৎ হামলা চালিয়েছে।

দেশটির সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ব্যাপক এই হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ভোরে তাদের যুদ্ধবিমানগুলো ইরানের পশ্চিমাঞ্চলে ও মধ্যাঞ্চলে অন্তত ৫০০ সামরিক লক্ষ্যস্থলে প্রায় একই সঙ্গে শত শত বোমাবর্ষণ করেছে।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে এটি সর্ববৃহৎ একদফা বিমান হামলা। উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিবিড় পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়িত হয়েছে। একযোগে শত শত যুদ্ধবিমানকে সমন্বয় করে এসব হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরানের প্রতিরক্ষা সিস্টেমে আঘাত হানার মাধ্যমে ইরানের আকাশে বিমান শ্রেষ্ঠত্বের সম্প্রসারণ সম্ভব হয়েছে এবং পশ্চিম ইরানের উৎক্ষেপণ স্থানগুলিতে শাসকগোষ্ঠীটির কেন্দ্রীয় আক্রমণাত্মক সক্ষমতার উপর তীব্র আঘাত হানা গেছে।’

আইডিএফ জানিয়েছে, তারা যেসব স্থানগুলোতে আঘাত হেনেছে তার মধ্যে তাবরিজ অন্যতম। এই স্থানটি ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিট হিসেবে কাজ করছিল।

‘আর এখান থেকে তারা (ইরান) ইসরায়েলের দিকে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করেছিল,’ বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী; জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

শনিবার ইরানের স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালানো শুরু করে। তারা ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যস্থল করেছে বলে ইরানের রেড ক্রিসেন্টের এক মুখপাত্র জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নৌ ও বিমান ঘাঁটিগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সানা/আপ্র/০১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে