গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার বার্তা ভারতের রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:১৩ এএম ২০২৬
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার বার্তা ভারতের রাষ্ট্রপতির
ছবি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু -ফাইল ছবি

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্ব আেরো শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তাঁর দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফল সময়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্কের ভিত্তিতে একটি অনন্য সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আেরো শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।

অভিনন্দনবার্তার শেষে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সুখ, দায়িত্ব পালনে সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন দ্রৌপদী মুর্মু।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
০৮ অক্টোবর ২০২৬

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।বৃহস্পতিবার (৮ অক্টো...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
০৮ অক্টোবর ২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছ...

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা
০৭ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই স...

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল
০৭ অক্টোবর ২০২৬

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল

হিমালয়ের পাহাড়ি বনে মোনালের ডাক একসময় ছিল প্রকৃতির স্বাভাবিক সুরের অংশ। এখন সেই ডাকও বদলে যাচ্ছে। পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই