গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কৃত্রিম আলোয় উজ্জ্বল হচ্ছে রাতের পৃথিবী

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৪৮ এএম ২০২৬
কৃত্রিম আলোয় উজ্জ্বল হচ্ছে রাতের পৃথিবী
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে রাতের অন্ধকার ক্রমেই ম্লান হয়ে আসছে কৃত্রিম আলোর বিস্তারে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত এক দশকে দ্রুত নগরায়ন, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের ফলে পৃথিবীর রাতের উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে শহর ও জনপদগুলো এতটাই আলোকিত হয়ে উঠছে যে, একসময় দৃশ্যমান অসংখ্য তারাও এখন মানুষের চোখের আড়ালে চলে যাচ্ছে।

বিজ্ঞানভিত্তিক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে রাতের আলোর পরিমাণ প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র রাতের উজ্জ্বলতার দিক থেকে শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে চীন, ভারত, কানাডা ও ব্রাজিল।

গবেষণায় উঠে এসেছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আলোর উজ্জ্বলতায় ভিন্নতা রয়েছে। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে রাতের আলো নাটকীয়ভাবে বেড়েছে। সোমালিয়া, বুরুন্ডি ও কম্বোডিয়া এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে। পাশাপাশি ঘানা, গিনি ও রুয়ান্ডার মতো দেশেও একই প্রবণতা দেখা গেছে। গবেষকদের মতে, এসব অঞ্চলে বিদ্যুৎ সুবিধার বিস্তার এবং উন্নয়ন কর্মকাণ্ডের ফলেই এ পরিবর্তন ঘটছে।

অন্যদিকে, ইউরোপের দেশগুলোতে সচেতন উদ্যোগে রাতের আলোর উজ্জ্বলতা কমানো হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন, জ্বালানি সাশ্রয় নীতিমালা এবং আলোক দূষণ কমানোর প্রচেষ্টার ফলে সেখানে গড়ে প্রায় চার শতাংশ আলো কমেছে। পুরনো বাতির পরিবর্তে দিক-নির্দেশক এলইডি বাতির ব্যবহার এবং নির্দিষ্ট সময়ে সড়কবাতি বন্ধ রাখার মতো পদক্ষেপ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফ্রান্স এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

তবে সব ক্ষেত্রে আলোর উজ্জ্বলতা বৃদ্ধি ইতিবাচক নয়। গবেষণায় দেখা গেছে, যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয়ের কারণে কিছু দেশে আলো হঠাৎ কমে গেছে। লেবানন, ইউক্রেন, ইয়েমেন ও আফগানিস্তানে সংঘাতের প্রভাবে জনপদগুলো অন্ধকারে ডুবে গেছে। একইভাবে হাইতি ও ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকট ও বিদ্যুৎ ঘাটতির কারণে আলোর পরিমাণ কমেছে।

গবেষণায় প্রতিদিনের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, পৃথিবীর আলোর চিত্র স্থির নয়; বরং এটি ক্রমাগত পরিবর্তনশীল। কোথাও আলো বাড়ছে, কোথাও কমছে, আবার কোথাও স্থানান্তরিত হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কৃত্রিম আলোর এই বিস্তার পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আলোক দূষণের কারণে রাতের বন্যপ্রাণীর জীবনচক্র, অভিগমন এবং মানুষের স্বাভাবিক ঘুমের ছন্দ ব্যাহত হচ্ছে।

বিশ্বজুড়ে উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে রাতের এই উজ্জ্বলতা যেমন দৃশ্যমান, তেমনি এর পরিবেশগত প্রভাবও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ফলে উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন সচেতন নীতিনির্ধারণ অপরিহার্য হয়ে উঠেছে।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের
০২ সেপ্টেম্বর ২০২৬

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে নতুন করে বিস্তৃত আইন না করে প্রযুক্তিটির কারণে তৈরি হওয়া নির্দিষ্ট নত...

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর
৩১ আগস্ট ২০২৬

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর

মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি উন্মোচনের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র...

মস্তিষ্কের সংকেত পড়বে এয়ারবাড, বদলে যেতে পারে জীবন
৩১ আগস্ট ২০২৬

মস্তিষ্কের সংকেত পড়বে এয়ারবাড, বদলে যেতে পারে জীবন

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্ম...

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে বড় ধরনের পরিবর্তন
৩১ আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে বড় ধরনের পরিবর্তন

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবের অভিযোগে যুক্তরাষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে