গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রক্তের অভাবে যেন না ঝরে প্রাণ, সেই লক্ষ্যেই ‘BloodReach’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ০৭:০৮ এএম ২০২৬
রক্তের অভাবে যেন না ঝরে প্রাণ, সেই লক্ষ্যেই ‘BloodReach’
ছবি

ছবি প্রতিনিধি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উপযুক্ত রক্তদাতা খুঁজে পাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য রক্তদান গ্রুপ থাকলেও প্রয়োজনের সময় দ্রুত রক্তদাতার সঙ্গে যোগাযোগ করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এমন বাস্তব সমস্যার সমাধানে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের তৈরি করা ‘BloodReach’ নামের একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে রক্তের গ্রুপ ও অবস্থান অনুযায়ী সহজেই রক্তদাতা খুঁজে পাওয়া, সরাসরি যোগাযোগ করা এবং জরুরি রক্তের অনুরোধ জানানো সম্ভব।

BloodReach-এর যাত্রা শুরু হয় ২০২৫ সালের ২১ অক্টোবর। ওই দিন প্ল্যাটফর্মটির ফেসবুক পেজ চালু করা হয় এবং সাধারণ মানুষের জন্য রক্তদাতাদের ডাটাবেজ উন্মুক্ত করা হয়। সীমিত পরিসরে শুরু হলেও ধীরে ধীরে স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও সমর্থকদের অংশগ্রহণে উদ্যোগটি বিস্তৃত হতে থাকে।

দীর্ঘদিনের পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পর ২০২৬ সালের ৩ জুন BloodReach-এর ওয়েব অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। শুরুতে Google Sheet-ভিত্তিক একটি ছোট উদ্যোগ থাকলেও বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তির মাধ্যমে রক্তদাতা ও রক্তপ্রয়োজনী মানুষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে।

ওয়েব অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা রক্তের গ্রুপ ও অবস্থান অনুযায়ী রক্তদাতা খুঁজে পেতে পারেন। এছাড়া সরাসরি কল বা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ, জরুরি রক্তের অনুরোধ পোস্ট করা এবং রক্তদানের জন্য উপযুক্ত ডোনারদের তথ্য দেখার সুবিধাও রয়েছে।

বর্তমানে BloodReach ৩৭ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যে চারটি জেলার ৫৬ জন যাচাইকৃত রক্তদাতা যুক্ত হয়েছেন। তাদের মাধ্যমে সফলভাবে ৭৮টি রক্তদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্যোক্তাদের মতে, BloodReach-এর মূল লক্ষ্য হলো রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝুঁকিতে না পড়ে। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। তারা বিশ্বাস করেন, প্রযুক্তি ও মানবতার সমন্বয়ে এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে জরুরি মুহূর্তে রক্ত খুঁজে পাওয়া আর কোনো বড় চ্যালেঞ্জ হবে না।

BloodReach-এর প্রতিষ্ঠাতা মো. ইয়াছিন ইসলাম বলেন, “কলেজ জীবন থেকেই আমি নিয়মিত রক্তদান করতাম এবং বিভিন্ন প্রয়োজনে রক্তদাতা খুঁজে দেওয়ার কাজ করতাম। এ সময় লক্ষ্য করি, রক্তদান গ্রুপে শত শত সদস্য থাকলেও জরুরি মুহূর্তে অনেকেই সাড়া দেন না। কিন্তু সরাসরি যোগাযোগ করে রোগীর পরিস্থিতি জানালে রক্ত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেই অভিজ্ঞতা থেকেই এমন একটি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা আসে, যেখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই একজন মানুষ সরাসরি রক্তদাতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধু ফারহানা আক্তার এশা ও তৌফিক হোসেন শিমুলকে সঙ্গে নিয়ে Google Sheet-এর মাধ্যমে একটি ছোট রক্তদাতা ডাটাবেজ তৈরির কাজ শুরু করি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পরামর্শ ও অনুপ্রেরণা উদ্যোগটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

BloodReach-এর ওয়েবসাইট: www.bloodreach.com 

সানা/আপ্র/৭/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও...

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...

দেশের গ্রামীণ এলাকায় ১০ জনে প্রায় একজন মানসিক সমস্যায়
০৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের গ্রামীণ এলাকায় ১০ জনে প্রায় একজন মানসিক সমস্যায়

বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের প্রায় একজন উচ্চ রক্তচাপের পাশাপাশি উদ্বেগ বা বি...

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে