গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর কাছে ১০০ নারিকেল গাছ চান এই অভিনেতা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১৩:৫৮ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে ১০০ নারিকেল গাছ চান এই অভিনেতা
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন অভিনয় করেছেন কাজী উজ্জ্বল। এখন আর সেভাবে দেখা যায় না। বছর খানেক ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন। তবে সামাজিক মাধ্যমে আছেন সক্রিয়। শনিবার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন এ অভিনেতা। সেখানে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি আবদার জানিয়েছেন তিনি। চেয়েছেন, ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছ।

অসুস্থতার কারণে আর্থিক সহায়তা চাইতে পারতেন, কিন্তু নারিকেল গাছ কেন? সেটার ব্যাখ্যাও দিলেন কাজী উজ্জ্বল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘যশোরের মনিরামপুরে আমার ১২ বিঘার ওপরে একটি বাগান আছে। সেখানে পৃথিবীর নানা ধরনের গাছ রয়েছে। আমি শিল্পীর মতো করেই বাগানটি সাজিয়েছি। বাগানের মধ্যেই আমি থাকি। রাতের বেলা মনে হয় গাছগুলো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেই বাগানের জন্যই ১০০টি হাইব্রিট জাতের নারিকেল গাছ দরকার।’

তার মানে কি ব্যাপক অর্থকষ্টে আছেন উজ্জ্বল? ব্যাপারটা তেমন নয়। তার মতে, প্রধানমন্ত্রীর কাছ থেকে নারিকেল গাছের চারা চাওয়ার মধ্য দিয়ে মূলত প্রকৃতির প্রতি মানুষকে আরেকটু সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল দাবি করেন, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ‘৭৯-তে আমি খাল কেটেছি। তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আজ এক বছর ধরে অসুস্থ। মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করব।’

উল্লেখ্য, অভিনয়ে আসার আগে কাজী উজ্জ্বল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত শতকের আশির দশকে চাকরি ছেড়ে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে আসেন। নব্বইয়ের দশক থেকে পরবর্তীতে অসংখ্য নাটক-চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এসি/আপ্র/০৭/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে