গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্বে ফারুক ও মুক্ত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১২:০৭ এএম ২০২৬
মেহেরপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্বে ফারুক ও মুক্ত
ছবি

সভাপতি পদে ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বেন ইয়ামিন মুক্ত নির্বাচিত -ছবি প্রতিনিধি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বেন ইয়ামিন মুক্ত নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে মেহেরপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন— সহসভাপতি রামিজ আহসান, যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি, অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মেহের আমজাদ, জাকির হোসেন ও মাজেদুল হক মানিক।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১১টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র জমা পড়ে। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আহমেদ সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এ সময় নির্বাচন কমিশনার ড. মো. আলীবদ্দিন ও মো. ওয়াহিদুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো, সদস্য মো. কামরুজ্জামান খান ও ওয়াজেদুল হক জেদুসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সানা/আপ্র/৭/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পাবনায় হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে খুন
০৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে খুন

পাবনার আটঘরিয়া উপজেলায় ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গ...

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু

নারী থেকে পুরুষ হতে গিয়ে হরমোন চিকিৎসার পাশাপাশি স্তন অপারেশন করিয়েছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামে...

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী
০৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী...

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, সবই নষ্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, সবই নষ্ট

প্রায় ১০ বছর ধরে সংসারের খরচ মিটিয়ে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই