গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০০:২১ এএম ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
ছবি

শনিবার সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবেশবাদী ও জ্বালানি বিশেষজ্ঞরা -ছবি সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকার বিশেষ আবর্তনশীল তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন পরিবেশবাদী ও জ্বালানি বিশেষজ্ঞরা। একই সঙ্গে আগামী ১০ বছরের জন্য নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর কর-শুল্ক কমিয়ে প্রতীকী ১ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে।

শনিবার (৬ জুন) রাজধানীর গ্রিন লাউঞ্জে অনুষ্ঠিত ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য উৎস: চাই বাজেটের নীতিগত পরিবর্তন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশে সৌর ও বায়ুশক্তির বিপুল সম্ভাবনা থাকলেও উচ্চ কর, নীতিগত প্রতিবন্ধকতা এবং অর্থায়নের সংকটের কারণে খাতটি প্রত্যাশিতভাবে এগোতে পারছে না। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত সক্ষমতা মাত্র ১ হাজার ৬৭৯ মেগাওয়াট।

ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রেখে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দিতে হবে।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সৌর ও বায়ুশক্তিতে বিনিয়োগ বাড়ানো গেলে শিল্পায়ন ও কর্মসংস্থান উভয়ই উপকৃত হবে।

সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠন, আবাসিক সৌরবিদ্যুতে ভর্তুকি এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানানো হয়।
সানা/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ
২১ অক্টোবর ২০২৬

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ

দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত ভক্তরা, বিকেল ৩টার পর শোভাযাত্রা

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে অর্থ আসছে, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা

ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন
২০ অক্টোবর ২০২৬

ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন

প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী...

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা
২০ অক্টোবর ২০২৬

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা

দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই