গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

নতুন অ্যালবাম প্রকাশে যুক্তরাষ্ট্রে বাড়ে সড়ক দুর্ঘটনা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
নতুন অ্যালবাম প্রকাশে যুক্তরাষ্ট্রে বাড়ে সড়ক দুর্ঘটনা
ছবি

ছবি সংগৃহীত

জনপ্রিয় কোনো সংগীতশিল্পীর নতুন অ্যালবাম প্রকাশের দিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়-এমন তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষকদের হিসাবে, ওই দিনগুলোতে সড়ক দুর্ঘটনা প্রায় ১৫ শতাংশ এবং অতিরিক্ত প্রাণহানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকেরা ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া প্রায় ২ লাখ ৩৩ হাজার ৮০৯টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ ফল পেয়েছেন। এ জন্য দেশটির সরকারি দুর্ঘটনার তথ্যের সঙ্গে গান শোনার জনপ্রিয় মাধ্যম স্পটিফাইয়ের দৈনিক স্ট্রিমিংয়ের হিসাব মিলিয়ে দেখা হয়েছে।

গবেষণায় জনপ্রিয় শিল্পীদের এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া ১০টি অ্যালবামকে বিবেচনায় নেওয়া হয়। দেখা যায়, এসব অ্যালবাম প্রকাশের দিন যুক্তরাষ্ট্রজুড়ে সংশ্লিষ্ট শিল্পীদের গান শোনার হার গড়ে প্রায় ৪৩ শতাংশ বেড়ে যায়। এরপর অ্যালবাম প্রকাশের দিন ঘটে যাওয়া দুর্ঘটনার হারকে মুক্তির আগের ও পরের ১০ দিনের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন গবেষকেরা।

ফলাফলে দেখা যায়, ওই ১০টি অ্যালবাম প্রকাশের দিন স্বাভাবিক সময়ের তুলনায় মোট ১৮২ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ অ্যালবাম প্রকাশের প্রতিটি দিনে গড়ে ১৮ দশমিক ২ জন অতিরিক্ত মানুষের প্রাণ গেছে।

গবেষকদের ধারণা, নতুন অ্যালবামের গান চালানোর সময় চালকেরা পরিচিত প্লেলিস্টের বদলে নতুন গান খুঁজতে বা পছন্দের গান নির্বাচন করতে মুঠোফোন কিংবা গাড়ির মিউজিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বারবার মনোযোগ দেন। এতে কিছুক্ষণের জন্য হলেও চালকের দৃষ্টি সড়ক থেকে সরে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় আরো দেখা গেছে, অ্যালবাম প্রকাশের দিন দুর্ঘটনা বৃদ্ধির ঘটনাগুলো মূলত স্বাভাবিক আবহাওয়া ও দিনের আলোয় ঘটেছে। অর্থাৎ বৃষ্টি, কুয়াশা বা রাতের অন্ধকারের মতো প্রচলিত ঝুঁকিগুলো এসব দুর্ঘটনার প্রধান কারণ ছিল না।

মদ্যপ চালকদের মধ্যে একই ধরনের প্রবণতা স্পষ্ট না হলেও অ্যালকোহল গ্রহণ না করা চালকদের ক্ষেত্রে নতুন অ্যালবাম প্রকাশের দিনে অতিরিক্ত প্রাণহানি দেখা গেছে। এ সময়ে পুরুষ ও তরুণ চালকেরাই তুলনামূলক বেশি ঝুঁকিতে ছিলেন। শুধু পুরুষ চালকদের ক্ষেত্রেই অতিরিক্ত ১৩ দশমিক ৫টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।

একইভাবে, গাড়িতে একা থাকা চালকদের দুর্ঘটনার ঝুঁকিও বেশি ছিল। গবেষকদের মতে, সঙ্গে যাত্রী থাকলে গান নির্বাচন বা মুঠোফোন ব্যবহারের মতো কাজে চালকের মনোযোগ কিছুটা ভাগ করে নেওয়া সম্ভব হয়। একা থাকলে সেই সুযোগ থাকে না।

গাড়ির বড় পর্দাও বাড়াচ্ছে ঝুঁকি: গবেষণায় আধুনিক গাড়ির বড় ইনফোটেইনমেন্ট পর্দা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গান খোঁজা, শিল্পীর নাম দেখা, গানের তালিকা পরিবর্তন কিংবা পরবর্তী গান সম্পর্কে জানতে চালকেরা এসব পর্দায় তাকান। এতে গাড়ি চালানোর সময় মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বাড়ে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, নতুন গান শোনা বা মুঠোফোন ব্যবহারের কারণেই এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে-এমন সরাসরি কারণ-ফল সম্পর্ক এই গবেষণায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। ছুটির দিন, মৌসুমি ভ্রমণসহ আরো কিছু সম্ভাব্য প্রভাবক পুরোপুরি হিসাবের মধ্যে আনা সম্ভব হয়নি।

তবু গবেষকদের মতে, নতুন অ্যালবাম প্রকাশের সঙ্গে দুর্ঘটনা বৃদ্ধির যে সম্পর্ক পাওয়া গেছে, তা আধুনিক গাড়ির বিনোদন ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার যথেষ্ট কারণ তৈরি করেছে।

গাড়িতে অতিরিক্ত টাচস্ক্রিন ব্যবহারের বিরুদ্ধেও সাম্প্রতিক সময়ে আপত্তি বাড়ছে। এরই মধ্যে ফোক্সভাগেন ও হুন্দাই টাচস্ক্রিননির্ভর নিয়ন্ত্রণ কমানোর উদ্যোগের কথা জানিয়েছে। পোর্শে ও মার্সিডিজ-বেঞ্জের মতো নির্মাতারাও গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য আবার প্রচলিত বোতাম ও নিয়ন্ত্রণব্যবস্থা ফিরিয়ে আনছে।
সানা/আপ্র/২১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি
১২ অক্টোবর ২০২৬

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর ব্যবহার ও পারমাণবিক যুদ্ধের কারণে ২১০০ সালের মধ্যেই মানবজাতির অস্...

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা
১২ অক্টোবর ২০২৬

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে কাজ করার স্বপ্ন অনেকেরই। তবে নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্...

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স
১১ অক্টোবর ২০২৬

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পর এবার যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে বড় অপারেটর হিসেবে আত্মপ্রকাশে...

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে