গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ১৩ প্রতিষ্ঠানকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:২৫ এএম ২০২৬
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ১৩ প্রতিষ্ঠানকে শোকজ
ছবি

ফাইল ছবি

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর পর ওই এলাকার হোটেল-রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস। এরই মধ্যে নিরাপত্তাবিধি যথাযথভাবে না মানার অভিযোগে ৯টি হোটেল ও ৪টি রেস্তোরাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানতে চেয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেওয়া হয়নি। নোটিশের সন্তোষজনক জবাব না দিলে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় মির্জা গালিব স্ট্রিটে পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় ছিল শিখা ইন। সম্প্রতি সেখানে ভয়াবহ আগুনে সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। আগুন ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার এক সাংবাদিক, তাঁর স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুর ছিলেন। নিহত দুই ভারতীয়র একজন শিখা ইনের ১৯ বছর বয়সী কর্মী সন্দ্বীপ পাসোয়ান। তাঁর বাড়ি ঝাড়খন্ডের গিরিডিতে। অপরজন যোগ নারায়ণ আগরওয়াল, বয়স ৬৮ বছর; তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।

প্রাথমিক তদন্তে হোটেলের অভ্যর্থনাকক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে।
হোটেল পরিচালনায় অনিয়মের অভিযোগ: অগ্নিকাণ্ডের পর শিখা ইন পরিচালনা নিয়েও বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে এসেছে। হোটেলটির মূল মালিক বীরেশ্বর মিত্র। প্রায় পাঁচ মাস আগে তিনি আবুজাফর নামের এক ব্যক্তির স্ত্রীর কাছে মাসিক ৪০ হাজার রুপি ভাড়ায় ১১ মাসের জন্য হোটেলটি ইজারা দেন।

অগ্নিকাণ্ডের সময় হোটেলে মোট ১০ জন অতিথি ছিলেন। তাঁদের মধ্যে সাতজনই বাংলাদেশি পর্যটক।

ঘটনার পর হোটেলটির ইজারাদার আবুজাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁর স্ত্রী এখনো পলাতক। একই মালিকের আরেকটি হোটেল ‘যাপন’-এর এক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।

আবুজাফরকে আদালতে হাজির করা হলে কলকাতার আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর মির্জা গালিব স্ট্রিটের অন্য হোটেল ও রেস্তোরাঁগুলোর নিরাপত্তাব্যবস্থাও এখন কঠোর নজরদারির আওতায় এসেছে। ফায়ার সার্ভিসের শোকজ নোটিশের পাশাপাশি পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরো কঠোরভাবে যাচাই করা হতে পারে।
সানা/আপ্র/২১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ
০৫ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তাঁ...

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
০৫ অক্টোবর ২০২৬

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্ক শহরে প্লেগে ২৮ বছর বয়সী এক গবেষণাগার টেকনিশিয়ানের মৃত্যুর পর অন্ত...

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
০৫ অক্টোবর ২০২৬

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি...

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা
০৫ অক্টোবর ২০২৬

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা

বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সর্বশেষ প্রেমের সম্পর্কের আকস্মিক সমাপ্তির ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে