গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪১ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৭:১৫ এএম ২০২৬
ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

পরে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও ইন্সট্রাক্টর মো. শাহিদুল ইসলাম।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল সরকার, সদস্যসচিব একেএম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. মশফিকুর রহমান এবং ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেন সরকারসহ শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও শিক্ষার মানোন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উপজেলার গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কালিয়ায় বাড়িঘরে হামলা-আগুনের কারণ কী?
২১ নভেম্বর ২০২৬

কালিয়ায় বাড়িঘরে হামলা-আগুনের কারণ কী?

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদে...

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে
২১ নভেম্বর ২০২৬

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হচ্ছে আগামী ২৯ ন...

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি
২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নি...

একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ
২১ নভেম্বর ২০২৬

একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে