গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৩৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:১২ এএম ২০২৬
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী ও দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগেও একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সানা/আপ্র/৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওসির ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ মন্তব্যে তোলপাড়, পরে ফেসবুকে দুঃখ প্রকাশ
০৭ অক্টোবর ২০২৬

ওসির ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ মন্তব্যে তোলপাড়, পরে ফেসবুকে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার বহুল আলোচিত কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তাঁর অন্যতম সহযোগী...

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম
০৭ অক্টোবর ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের একাডেমিক কর্মকাণ্ডের...

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
০৭ অক্টোবর ২০২৬

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষ...

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ
০৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ

নোয়াখালীর সেনবাগ উপজেলার সুন্দলপুর-৪ গ্যাসকূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই