গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

খুলনায় আবারো গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০৪ এএম ২০২৬
খুলনায় আবারো গুলি করে বিএনপি কর্মীকে হত্যা
ছবি

আক্তার ঢালী

ঘটনার একদিন না যেতেই খুলনায় আবারো গুলি করে আক্তার ঢালী নামে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে পরপর দুই দিনে জেলার দুটি এলাকায় গুলি করে দুজন নিহত হলেন।

স্থানীয়রা জানান, সোমবার আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত চলে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

নিহত আক্তার ঢালী রূপসা উপজেলার দুর্জনীমহল এলাকার বিএনপির একজন কর্মী ছিলেন। স্থানীয়দের ভাষ্য, প্রায় ৫০ দিন আগে তার ছেলে জয় ঢালীকেও (২৭) গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এর আগে রোববার জেলার দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকায় গুলি করে হত্যা করা হয় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সাবেক আঞ্চলিক নেতা নাসিমুল গণি নাসিমকে। ওই ঘটনার একদিন না যেতেই সোমবার সন্ধ্যায় রূপসায় আক্তার ঢালীকে গুলি করে হত্যার ঘটনা ঘটলো। পরপর দুই দিনে জেলার পৃথক এলাকায় গুলিতে দুজন নিহত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
সানা/আপ্র/৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
০৫ অক্টোবর ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায়...

এনসিটি ইজারা বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি
০৫ অক্টোবর ২০২৬

এনসিটি ইজারা বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ...

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির
০৫ অক্টোবর ২০২৬

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির

উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইস...

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে