গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

গরমে পা ফাটলে ত্বকের কিছু সমস্যায়

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪৬ এএম ২০২৬
গরমে পা ফাটলে ত্বকের কিছু সমস্যায়
ছবি

ছবি সংগৃহীত

পায়ের গোড়ালি ফেটে যাওয়া খুব পরিচিত একটি সমস্যা। শীতকালে এটি বেশি দেখা গেলেও গরম বা বর্ষার সময়েও অনেকের পায়ের ত্বক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। কখনো শুধু গোড়ালির চারপাশে সামান্য ফাটল দেখা দেয় আবার কখনো ত্বক এতটাই রুক্ষ হয়ে যায় যে, হাঁটার সময় অস্বস্তি হয়। তবে পা ফাটার পেছনে শুধু আবহাওয়া নয়, শরীরে পানির ঘাটতি, ত্বকের কিছু সমস্যা কিংবা দৈনন্দিন অভ্যাসও দায়ী হতে পারে। তা হলো-

শরীরে পানির ঘাটতি: ত্বকের আর্দ্রতা কমে গেলে তা শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। গোড়ালির ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি চাপ সহ্য করে। ফলে শুষ্ক হয়ে গেলে সেখানে সহজেই ফাটল তৈরি হতে পারে।

পুষ্টির ঘাটতি: সুষম খাবার না খেলে শরীরে প্রয়োজনীয় কিছু ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হতে পারে- যা ত্বকের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

অ্যাগজিমায়: অ্যাগজিমার কারণে ত্বক শুষ্ক, রুক্ষ ও চুলকানিপ্রবণ হয়ে যেতে পারে।

সোরিয়াসিস: সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা। এতে ত্বকে মোটা ও খসখসে স্তর তৈরি হয়ে পা ফেটে যায়।

ঘরোয়া চিকিৎসায় পা ফাটা কিছুটা কমাতে পারে। তা হলো-
কুসুম গরম পানিতে পা ভেজানো: গোড়ালি অতিরিক্ত শক্ত ও শুষ্ক হলে কুসুম গরম পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখতে পারেন। এতে শক্ত ত্বক কিছুটা নরম হতে পারে। এরপর পিউমিস স্টোন বা ফুট ফাইল দিয়ে খুব আলতোভাবে মৃত চামড়া পরিষ্কার করা যায়।

নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার: পা পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত ময়েশ্চারাইজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোসলের পর পা ভালোভাবে মুছে গোড়ালিতে ঘন ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন।

নারিকেল তেল: পায়ের ত্বক শুষ্ক হলে নারিকেল তেল বা অন্য কোনো সাধারণ ময়েশ্চারাইজিং তেল ব্যবহার করা যেতে পারে। পা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে গোড়ালিতে অল্প তেল লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন।

কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে: গোড়ালির ফাটল গভীর হলে, রক্তপাত বা পুঁজ দেখা দিলে, তীব্র ব্যথা হলে কিংবা নিয়মিত যত্ন নেওয়ার পরও সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।  

সূত্র: ভেরিওয়েল হেলথ

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ
০৮ অক্টোবর ২০২৬

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ

প্লেগ ও এ ধরনের বিপজ্জনক জীবাণু নিয়ে কাজ করা রাশিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানের ২৮ বছর বয়সী এক গবেষক ন...

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০
০৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাত...

ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ, এটা ঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী
০৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ, এটা ঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ - এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসে...

মাছ ছাড়াও উদ্ভিজ্জ ও কিছু খাবারে মিলবে ওমেগা-৩
০৭ অক্টোবর ২০২৬

মাছ ছাড়াও উদ্ভিজ্জ ও কিছু খাবারে মিলবে ওমেগা-৩

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই