গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২৫ এএম ২০২৬
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
ছবি

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক -ছবি সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় করা হত্যাচেষ্টা মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কেএম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খায়রুল হকের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে করা সব মামলায় জামিন হওয়ায় এখন কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এবিএম খায়রুল হক। পরের বছরের ১৭ মে তিনি অবসরে যান। তার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। এর ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে যায়।

অবসরের পর ২০১৩ সালের ২৩ জুলাই তৎকালীন সরকার তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পরে কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০২৪ সালের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতেই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা, রায় ‘জালিয়াতি’ এবং দুর্নীতির অভিযোগে করা একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ গত জুলাইয়ে বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলাতেও তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।  তার আইনজীবীর ভাষ্য অনুযায়ী গত এক বছরে খায়রুল হকের বিরুদ্ধে মোট নয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন। সর্বশেষ বনানী থানার মামলায় হাইকোর্টের জামিনের আদেশের পর তার কারামুক্তির পথও খুলে গেছে।

সানা/কেএমএএ/আপ্র/১০/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের জবাব মেলেনি
১৭ সেপ্টেম্বর ২০২৬

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের জবাব মেলেনি

ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে জা...

গ্যাসের প্রবাহ বেড়েছে, সংকট কাটার আশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

গ্যাসের প্রবাহ বেড়েছে, সংকট কাটার আশা

সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে ব্রিফিংয়ে মাহদী আমিন

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
১৬ সেপ্টেম্বর ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

সাংবাদিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এক...

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে