গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৫ শিশুর

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:১২ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৮ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৫ শিশুর
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫৫ শিশু।

সোমবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৮ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৭৮ শিশু মারা গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১৯ হাজার ৩২২ জন। এদের মধ্যে এক লাখ ১৫ হাজার ১৩৯ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

আজও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬

আজও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...

হাম উপসর্গে আরো ৮ মৃত্যু, শনাক্ত ১৪১৪
১৫ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরো ৮ মৃত্যু, শনাক্ত ১৪১৪

সারাদেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন।রোববার...

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪
১৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে।...

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, সচেতনতায় জোর
১৪ নভেম্বর ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, সচেতনতায় জোর

আজ শনিবার, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই