গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:১৮ এএম ২০২৬
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে নতুন পরমাণু চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সমঝোতায় যেতে পারে-এমন সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ক্ষেত্রে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার শর্ত মানতে হতে পারে।

রোববার (৯ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথ খুঁজছে। ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, নতুন পরমাণু চুক্তি না হলেও তিনি যুদ্ধ বন্ধে রাজি হতে পারেন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা এবং এর মাধ্যমে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করাই সম্ভাব্য সমঝোতার অন্যতম প্রধান শর্ত হতে পারে।

তবে ইরানও বিনা শর্তে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে তেহরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কয়েকটি ছাড় দাবি করেছে। এর মধ্যে ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ছাড়ের মতো বিষয় রয়েছে।

ফলে সম্ভাব্য সমঝোতার পথ এখনো জটিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন দাবিগুলো থেকে বোঝা যাচ্ছে, তেহরান দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানোর চেয়ে নিজেদের অবস্থান শক্ত রাখতে চাইছে।

হরমুজ প্রণালি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও দ্রুত তার প্রভাব পড়ে।

চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানও পরস্পরবিরোধী। ওয়াশিংটন বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে। অন্যদিকে তেহরান প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ছাড় আদায় করতে চাইছে।

এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি সচল করা গেলে ট্রাম্প প্রশাসনের জন্য সংঘাত থেকে বেরিয়ে আসার একটি রাজনৈতিক পথ তৈরি হতে পারে। যুদ্ধের সামরিক লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রশ্ন এবং সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্পের ওপরও রাজনৈতিক চাপ রয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং এ বিষয়ে একটি চুক্তি করার ওপর গুরুত্ব দিয়েছিল। এখন হরমুজ প্রণালি স্বাভাবিক করার বিনিময়ে সেই দাবিতে ছাড় দেওয়ার সম্ভাবনা সামনে আসায় এটি মার্কিন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি এবং যুদ্ধ শেষ হওয়ার পথও নিশ্চিত হয়নি। সূত্র: জাগো নিউজ, রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল
সানা/ডিসি/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে