গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
ছবি

ছবি সংগৃহীত

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে মঞ্চ মাতাবেন বাংলাদেশের বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 

 

একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পীজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। আয়োজনে অংশ গ্রহণ বিষয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গাইছিলাম আমি। সে সময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারের আয়োজনও দারুণ সাড়া পাবো।

 


ইতোমধ্যেই বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার গান আর শিবলী-নিপা জুটির নাচের সঙ্গে থাকছে জোনায়েদ আনোয়ারের অসাধারণ দোতরা এবং জাহাঙ্গীর হোসেনের মনোমুগ্ধকর বাঁশি। 

নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন উপস্থাপিকা ফারহানা আহমেদ এবং অজন্তা চৌধুরী। 

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে বন্যার সঙ্গে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলার অনন্য সমন্বয় ঘটাবেন বিদেশি সব যন্ত্রশিল্পীরা।   

 

১৪ নভেম্বর টরন্টোর ১৯০ রেলসাইড রোড, নর্থ ইয়র্ক, অন্টারিও এম৩এ ১এ৩-এ অবস্থিত টরন্টো প্যাভিলিয়নে বসবে অনুষ্ঠানের আসর। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল সাড়ে ৫টায়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ভিভিআইপি টিকিটের মূল্য ১০০ কানাডিয়ান ডলার, ভিআইপি ৬০ ডলার এবং রেগুলার টিকিট ৪০ ডলার। ইভেন্টব্রাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। পাশাপাশি ই-ট্রান্সফারের মাধ্যমেও টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।  

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান
০৪ অক্টোবর ২০২৬

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান

বলিউডে দীর্ঘ অভিনয়জীবন সালমান খানের। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক ও কঠিন সময়ও পার করতে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে